কলকাতা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬: ভারতের অন্যতম জনপ্রিয় বিস্কুট ও বেকারি ব্র্যান্ড Bisk Farm, যা SAJ Food Products Private Limited-এর অধীনে পরিচালিত, সম্প্রতি আয়োজন করল বিশেষ ভোক্তা-সংযোগ কর্মসূচি ‘Bisk Farm Festive Fiesta’। ব্র্যান্ডের প্রতি দীর্ঘদিনের আস্থা ও অংশগ্রহণকে সম্মান জানাতে এই উদ্যোগে নির্বাচিত ১৬০ জন শীর্ষ অংশগ্রহণকারীকে নিয়ে অনুষ্ঠিত হয় এক একান্ত ও স্মরণীয় আড্ডা—‘Cake & Coffee with Sourav Ganguly’। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক Sourav Ganguly, যাঁর সঙ্গে সরাসরি সময় কাটানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SAJ Food Products Private Limited-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান মিঃ অর্পণ পল এবং ম্যানেজিং ডিরেক্টর মিঃ বিজয় সিং। সংস্থার শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ব্র্যান্ডের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি এবং ভোক্তাদের সঙ্গে বিশ্বাস ও উষ্ণতার সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকারকে স্পষ্ট করে। বক্তব্য রাখতে গিয়ে মিঃ অর্পণ পল বলেন, উৎসব মানেই একসঙ্গে আসা, সম্পর্ককে আরও গভীর করা এবং স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করা—আর সেই বিশ্বাস থেকেই ‘Festive Fiesta’-র সূচনা। অন্যদিকে মিঃ বিজয় সিং জানান, বিস্ক ফার্মের যাত্রাপথ সবসময়ই ভোক্তাদের আস্থা ও সংযোগকে কেন্দ্র করেই এগিয়েছে, আর এই উদ্যোগ সেই সম্পর্কের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।
এই কর্মসূচির পাশাপাশি বিস্ক ফার্ম তাদের Festive Cakes রেঞ্জকেও আরও শক্তিশালী করেছে। English Dundee Cake, Exotic Dry Fruit Cake, Veg Delight Cake, Fresh Plum Cake, American Fruit Cake, Classic Fruit Cake, Rich Butter Cake, Christmas Cake এবং Choco Walnut Cake-সহ বিভিন্ন স্বাদের কেক ইতিমধ্যেই বাজারে উপলব্ধ, যা পারিবারিক মিলনমেলা, উপহার কিংবা প্রতিদিনের ছোট উদযাপনকে আরও বিশেষ করে তুলছে।
‘Cake & Coffee with Sourav Ganguly’ শুধু একটি ব্র্যান্ড ইভেন্ট নয়, বরং ভোক্তাদের সঙ্গে আবেগঘন সংযোগ গড়ে তোলার এক অনন্য প্রচেষ্টা। ‘Festive Fiesta’-র মাধ্যমে বিস্ক ফার্ম আবারও প্রমাণ করল—উৎসব তখনই পূর্ণতা পায়, যখন তা ভাগ করে নেওয়া যায় আন্তরিকতা ও একাত্মতার সঙ্গে।
