তাপস রায়, আজটকস : গ্রামীণ শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে পদ্মশ্রী মামরাজ আগরওয়ালা ভবনে প্রণবানন্দ বিদ্যামন্দিরের উদ্বোধন করল মামরাজ জয়ত্রী ফাউন্ডেশন, ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় গড়ে ওঠা এই নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকার শিশুদের জন্য শিক্ষার নতুন দিগন্ত খুলে দিল, উদ্বোধন করেন সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সমাজের সদস্যরা, সমাজসেবায় অনুপ্রেরণাদায়ী পদ্মশ্রী মামরাজ আগরওয়ালার নামে নামাঙ্কিত এই ভবন শিক্ষা ও মানবকল্যাণের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক হয়ে উঠেছে, মামরাজ জয়ত্রী ফাউন্ডেশন ও মিনু প্রাইম শাড়ির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যামন্দির প্রাথমিকভাবে একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে ধাপে ধাপে পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি ও মিনু প্রাইম শাড়ির প্রধান ব্রহ্মানন্দ আগরওয়ালা জানান শিশুদের মানসম্মত শিক্ষা দিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য এবং ‘বাচ্চা পড়াও, দেশ বাড়াও’ এই মন্ত্রেই তারা অনুপ্রাণিত, স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজও জানান দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই প্রতিষ্ঠান শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগও তৈরি করবে, সামগ্রিকভাবে এই উদ্যোগটি শিক্ষা ও কমিউনিটি ডেভেলপমেন্টে মামরাজ জয়ত্রী ফাউন্ডেশনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করল
Posted inCitylights
