তাপস রায়,কলকাতা:Mani Square Mall-এ আবারও ফিরে আসছে শহরের অন্যতম প্রতীক্ষিত উৎসব ‘Baisakhi Blast 2026’। ৮ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে এই বর্ণময় উৎসব, যা এবছর পা রাখছে তার ১৮তম সংস্করণে। এক সপ্তাহব্যাপী এই আয়োজনে এক ছাদের তলায় মিলবে সংস্কৃতি, রন্ধনপ্রণালী, কেনাকাটা এবং বিনোদনের এক অনন্য সমাহার, যা সব বয়সের দর্শনার্থীদের জন্যই হয়ে উঠবে এক বিশেষ আকর্ষণ।
উৎসবের সূচনায় বাড়তি চমক হিসেবে ৩ এপ্রিল একটি বিশেষ প্রেস মিটে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী Koneenica Banerjee, যা ইতিমধ্যেই উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে।
Mani Group-এর ডিরেক্টর সুদর্শনা গাঙ্গুলি জানান, প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের জন্য আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় অভিজ্ঞতা তুলে ধরাই তাদের লক্ষ্য। কেনাকাটা, খাবার থেকে শুরু করে বিনোদন ও নানা আকর্ষণীয় কার্যকলাপে এবারের আয়োজন আরও বড় এবং প্রাণবন্ত হয়ে উঠবে বলেই আশা প্রকাশ করেন তিনি।
উৎসব উপলক্ষে মল চত্বর রূপ নেবে এক জমজমাট মিলনমেলায়, যেখানে থাকছে লাইভ পারফরম্যান্স, লোকসংগীত ও নৃত্য, ইন্টারঅ্যাকটিভ গেমস, কুইজ এবং সারাদিনের প্রাণবন্ত পরিবেশ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘Magic of 99’ ফুড কোর্ট অফার, যেখানে ৮ থেকে ১৪ এপ্রিল (রবিবার বাদে) সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মাত্র ৯৯ টাকায় মিলবে নানা সুস্বাদু পদ।
এছাড়াও মঞ্চ মাতাবেন শিল্পীরা— Arpita Das, Shrijit Das, Diyashini Roy এবং Atanu Mishra—যারা তাঁদের পরিবেশনায় দর্শকদের মন জয় করবেন।
খাবারপ্রেমী, কেনাকাটার অনুরাগী কিংবা পরিবারের সঙ্গে আনন্দ খোঁজার মানুষ— সকলের জন্যই ‘Baisakhi Blast 2026’ হয়ে উঠতে চলেছে এক অনন্য গন্তব্য। তাই এই বৈশাখে আনন্দ, স্বাদ আর স্মরণীয় মুহূর্তের খোঁজে পা বাড়ান Mani Square Mall-এ।
বৈশাখের রঙে মেতে উঠুক শহর