InShot 20260219

প্রেম বলে ধন্য আমি তুলির টানে

তাপস রায়, আজটকস: রবি ঠাকুরের গানের কথা ধার করেও শেষ রক্ষা করতে না পেরে ফুলের জায়গায় প্রেমই বসালাম। কারণ সেদিন সারাদিনটাই মিলে মিশে ছিল প্রেমের আবহে। তারই এক ভগ্নাংশের বেলায় কয়েকজন অঙ্কন প্রতিযোগী জড়ো হয়েছিল তাদের রং ,তুলি,ক্যানভাস নিয়ে।

1000163531

গত ১৪ই ফেব্রুয়ারি , ক্যালকাটা পুলিশ ক্লাবে বঙ্গ ক্লাসিক গ্রুপের নিবেদনে ক্লাসিক পাবলিশার্স এর প্রযোজনায়, ক্লাসিক ক্রিয়েটিভ আর্টের প্রথম উদ্যোগে লাইভ পেইন্টিং কম্পিটিশনটি যে সকলের মনের আশা পূরণ করতে সক্ষম হবে, তা বোধহয় কম্পিটিশনের শুরুর মুহূর্তে বুঝে উঠতে পারেননি এই প্রয়াসের প্রধান উদ্যোক্তা ডঃ তাপস কান্তি ঘোষ সহ সংগঠনের অন্যান্যরা ।

1000163525

প্রতিযোগিতার শেষ পর্বে প্রথম স্থানাধিকারি ধ্রুবজ্যোতি নাথ, দ্বিতীয় সমীকরণ পাল, তৃতীয় অভিজিৎ দাস সহ অন্যান্য অংশগ্রহণকারীদের পুরস্কার জ্ঞাপন ও যে ভাবে অভিনন্দন জানানো হয় তা এককথায় অনবদ্য। শুধু তাদের শিল্পসৃষ্টির জন্য স্বীকৃতি নয়।

1000163528

প্রতিযোগীদের উৎসাহ দিতে সেদিনের মঞ্চে উপস্থিত থাকেন বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ কুইল্যা, সাংবাদিক ও লেখক দেবদূত ঘোষ ঠাকুর, ক্যালকাটা পুলিশ ক্লাব এর আধিকারিক শান্তনু চট্টোপাধ্যায়,অঙ্কন বিশেষজ্ঞ চঞ্চল ঘোষ সহ অন্যান্য গুণীজন।

1000163534

ঐ দিন সবিতা দে, ছবি ভৌমিক ও অসীম কুমার দে -র স্মরণে তাদের পরিবারের প্রতিনিধিরা আর্থিক পুরস্কার তুলে দেন কৃতী অঙ্কন শিল্পীদের হাতে। এর পাশাপাশি শিল্পীদের উৎসাহ প্রদানের জন্য গীতিকার, সঙ্গীত ভারতী ডঃ দীপশ্রী পাল ও অন্যান্য বিশিষ্টজনদের দেখা যায় এদিনের পুরস্কার বিতরণী মঞ্চে। পুলিশ ক্লাব চত্বরের এই অনুষ্ঠান প্রাঙ্গণে লাইভ পেন্টিং এর আয়োজন করে আবারও এই বঙ্গের বেশ কিছু শিল্পনুরাগীর মন জয় করেছেন এই উদ্যোগের প্রাণপুরুষ সাংস্কৃতিক বিশেষজ্ঞ ডঃ তাপস কান্তি ঘোষ। আর আয়োজক সংগঠনের এগিয়ে রাখার সংকল্পটি তাদের নিজেদের আন্তরিক সহযোগিতায় সুসম্পন্ন হয়ে ওঠে স্নেহদিয়া দেবীদের মতন শিল্প ভাবনার মানুষদের আন্তরিক প্রয়াসে।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *