তাপস রায়,আজটকস:স্বপ্ন কে তখনই সফল করা যায় যদি সঙ্গে থাকে প্রত্যয়।এইরকমই এক দৃঢ় প্রত্যয় নিয়ে যেন খেলার ময়দানে নেমেছেন বি পি বি এ এর সভাপতি অভিজিৎ নাহা। ২রা মার্চ বিকেলে কলকাতায় স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের অন্দরে নিজেদেরসংগঠন বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন এসোসিয়েশন এর সাংবাদিক সম্মেলনে।সংগঠনের পক্ষ থেকে সম্পাদক পিয়ুষ মোহন শুক্লা আসন্ন ৭ম প্যারা ব্যাডমিন্টন জাতীয় টুর্নামেন্ট এ বাংলার খেলোয়াড় দের বিষয়ে বিশেষ আশা প্রকাশ করেন।গোপীচাঁদ একাডেমিতে বিশেষ ভাবে সক্ষম ৮জন খেলোয়াড় র দের সহযোগিতার কথা হবে জানান আধিকারিক গণ।বাংলার প্রতিনিধিত্ব করবেন ইন্দ্রজিৎ পাল,পার্থ কীর্তনীয়া, অঙ্কিত প্রধান,শিবম বিশ্বকর্মা, কৃশ দে , পারস পাল,সায়ন সেনাপতি মহ: শাহজাহান বুলবুল।আগামীদিনে এই সংগঠন যে বেশ কিছু কৃতী খেলোয়াড়দের অন্যান্য খেলার পাশাপাশি সামনে সারিতে হাজির করবেন বলে জানান অভিজিৎ বাবু।তিনি আরো জানান তার আশা যে আগামীদিনে এই বাংলা তে জাতীয় প্রতিযোগিতা আয়োজন করা হবে।

Posted inCitylights
