InShot 20251211

বইয়ের আলোয় মানবতার প্রহর

তাপস রায়, ফলতা:৩১তম দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলা এখন সরগরম ফলতা ব্লকের বাসুদেবপুর উদয় সংঘ ফুটবল ময়দানে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজন করা এই মেলাকে কেন্দ্র করে বইপ্রেমীদের ভিড়ে মুখরিত পুরো এলাকা। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে বইমেলা কমিটির সচিব সেখ মহাম্মদ সহিদুল্লার উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার, যার বিষয় ছিল— সমাজ হোক সুন্দর ও মাদকমুক্ত, পরিবেশ হোক সুস্থ ও বিকশিত। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কোঅর্ডিনেটর বংশী বদন চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের ইউনিসেফ ও সমগ্র শিক্ষা মিশনের প্রাক্তন আধিকারিক মেচ বাহার সেখ এবং বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও প্রধান শিক্ষক জহর লাল নাইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রন্থাগারিক মধুসূদন চৌধুরী ও রাম রতন ভট্টাচার্য। মেলায় দেজ, পত্রভারতী, পাণ্ডুলিপি, প্রত্যয়, সঞ্চয়ন, দীপ প্রকাশন, সেন ব্রাদার্স, অন্নপূর্ণা, ভবিষ্যৎ, পারুলসহ মোট পঁয়ষট্টিটি প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থা বইপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে। প্রতিদিন মেলা মঞ্চে কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী ও সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে জমে উঠছে সাংস্কৃতিক পরিবেশ, আর ছাত্রছাত্রীদের উৎসাহী উপস্থিতি বইমেলাকে করে তুলেছে আরও প্রাণময়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *