তাপস রায়,কলকাতা :বেহালা শকুন্তলা পার্ক এলাকায় হো চি মিন সরণি (১৬ ফুট) অধিবাসী বৃন্দের পরিচালনায় বন্দেমাতরম এর ১৫০তম বর্ষের পূর্তি উপলক্ষ্যে আনন্দমঠ এর ভাবনায় সাজানো হয়েছে এবারের পুজো মণ্ডপ। দিলীপ দত্ত, পঙ্কজ সরকার ও শ্রীকান্ত চ্যাটার্জীর উদ্যোগে ৩২তম বর্ষে এবারের পুজোর শুভ উদ্ধোধন করেন রামকৃষ্ণ মঠ বড়িশা শাখার অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজী মহারাজ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন শিক্ষাবিদ ডঃ বিশ্বজিৎ মন্ডল। বর্ষীয়ান নাগরিকদের দ্বারা আয়োজিত এই পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে সত্তরোর্ধ্ব সমীর চ্যাটার্জী, ডাঃ অনিমেষ সরকার, কমল ঘোষ, পঙ্কজ সরকার, দিলীপ দত্ত, গুণধর মান্না, বলাই পাত্র, কালীপদ দাস, অমিতাভ অধিকারী-দের হয়ে হাতে আনন্দমঠ সম্মান তুলে দেন বিশ্বজিৎ বাবু।
Posted inCitylights