InShot 20251209

প্রেমের স্মৃতি কথায় প্রাণবন্ত ‘SUN ZARA’

তাপস রায়,কলকাতা:মিরাকল মিডিয়া এন্টারটেইনমেন্টের রোম্যান্টিক সিঙ্গেল “Sun Zara” আগামী ডিসেম্বরেই দর্শকদের সামনে আসছে, যেখানে প্রমিথ গাঙ্গুলির সুর ও কণ্ঠে ফুটে উঠেছে পুরনো দিনের পরিণত ভালোবাসার আবেগ; ক্রিশা ভার্মা ও প্রসূন ব্যানার্জির অনস্ক্রিন রসায়নে নির্মিত এই গানের ভিডিওটি পরিচালনা করেছেন অলিভিয়া ব্যানার্জি এবং গানটি একই সঙ্গে আগামী চলচ্চিত্র Mithai Mohabbat & Mood Swings–এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যে চলচ্চিত্রে মানসিক স্বাস্থ্য, ইমোশনাল ইটিং ও নীরব মানসিক সংগ্রামের মতো বিষয়গুলোকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে; মিরাকল মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং সিনেমাস্টিকা এন্টারটেইনমেন্ট কো-প্রযোজিত এই চলচ্চিত্রটি ডিসেম্বর মাসে পকেট ফিল্মস ও বাজটিউব ইন্টারন্যাশনাল ওটিটিতে মুক্তি পেতে চলেছে; যদিও শ্রেষ্ঠা গাঙ্গুলি ছবিটির পরিচালক নন, তবে প্রযোজক হিসেবে তাঁর সৃজনশীল ভাবনা ও শিল্পীসত্তা গোটা নির্মাণজুড়ে গভীরভাবে প্রভাব ফেলেছে, যা “Sun Zara”-কে ধৈর্য, বিশ্বাস ও আন্তরিক ভালোবাসার এক হৃদয়স্পর্শী অভিব্যক্তিতে রূপ দিয়েছে; ফলে এই রোম্যান্টিক ভিডিওটি হয়ে উঠেছে চলতি মৌসুমের অন্যতম প্রতীক্ষিত সংগীত–রিলিজ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *