File 0000000053b87208bd627dec545d0b16

স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে কলকাতার তরুণরা, জাতীয় গড়কেও ছাপাল স্বাস্থ্যবিমা প্রস্তুতি

তাপস রায়,কলকাতা ২৫ মে ২০২৬: স্বাস্থ্য সুরক্ষা ও আর্থিক প্রস্তুতির ক্ষেত্রে দেশের অন্যান্য শহরের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে কলকাতার তরুণ প্রজন্ম। নিবা বুপা হেলথ ইন্স্যুরেন্সের প্রকাশিত ‘ইয়াং ইন্ডিয়া হেলথ ইন্স্যুরেন্স রিপোর্ট’-এ উঠে এসেছে, কলকাতার ৫৪ শতাংশ তরুণ ‘নিরাপদ ও সুরক্ষিত’ বিভাগে রয়েছেন, যা জাতীয় গড় ২৪ শতাংশের দ্বিগুণেরও বেশি।

1000404784

দেশের ৩৫টিরও বেশি শহর ও গ্রামীণ অঞ্চলের ২,৪০০-এর বেশি মানুষের উপর হওয়া এই সমীক্ষায় প্রথমবার চালু করা হয়েছে Health Protection Score (HPS)— যা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি মূল্যায়ন করে। জীবনযাত্রা, পারিবারিক স্বাস্থ্য ইতিহাস, স্বাস্থ্য সচেতনতা ও আর্থিক সক্ষমতার ভিত্তিতে এই স্কোর নির্ধারণ করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, কলকাতার গড় HPS স্কোর ৫.৮৭, যেখানে জাতীয় গড় ৪.৫৪। ব্যক্তিগত স্বাস্থ্যবিমা গ্রহণের হার কলকাতায় ২১ শতাংশ, যা জাতীয় গড় ১৪ শতাংশের তুলনায় বেশি। পাশাপাশি পলিসি ল্যাপস হার মাত্র ২ শতাংশ, যেখানে জাতীয় গড় ৬ শতাংশ।

সমীক্ষায় আরও দেখা গিয়েছে, দেশের ৫১ শতাংশ তরুণ স্বাস্থ্যবিমাকে গুরুত্বপূর্ণ আর্থিক অগ্রাধিকার হিসেবে দেখলেও মাত্র ১৪ শতাংশ নিজেদের নামে স্বাস্থ্যবিমা নিয়েছেন। অন্যদিকে, প্রায় ৭৬ শতাংশ তরুণ আর্থিক বা চিকিৎসাগত জরুরি পরিস্থিতির জন্য যথেষ্ট প্রস্তুত নন।

রিপোর্টে উঠে এসেছে, কলকাতার মানুষ স্বাস্থ্য খরচ সম্পর্কে তুলনামূলকভাবে কম অনুমান করলেও বাস্তবে চিকিৎসা জরুরি পরিস্থিতিতে গড়ে প্রায় ৪.৯ লক্ষ টাকা পর্যন্ত জোগাড় করতে সক্ষম বলে জানিয়েছেন, যা তাদের আর্থিক শৃঙ্খলা ও সুরক্ষা পরিকল্পনার শক্ত ভিতের ইঙ্গিত দেয়।

নিবা বুপা হেলথ ইন্স্যুরেন্সের ডিরেক্টর – ডিজিটাল বিজনেস ইউনিট ও চিফ মার্কেটিং অফিসার নিমিশ আগরওয়াল জানান, কলকাতা এমন একটি বাজার হিসেবে উঠে এসেছে যেখানে স্বাস্থ্য সচেতনতা, আর্থিক প্রস্তুতি এবং স্বাস্থ্যবিমা গ্রহণ— এই তিনটি ক্ষেত্রই সমানভাবে শক্তিশালী।

বিশেষজ্ঞদের মতে, আর্থিক প্রস্তুতি ও স্বাস্থ্য সচেতনতার এই প্রবণতা ভবিষ্যতে কলকাতাকে সমন্বিত স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে দেশের অন্যতম মডেল শহর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *