২২শে শ্রাবণ উপলক্ষে ‘রবি স্মরণে’ অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য, মুগ্ধ দর্শক নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায়
শান্তিনিকেতন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিনিকেতনের সৃজনী শিল্প গ্রামে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রবি স্মরণে’। ২২শে শ্রাবণ উপলক্ষে গত ১৬ আগস্ট Trital Foundation of Performing Arts-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের শিল্পভাবনা ও সৃষ্টিকে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিত অধিকারী ও নন্দিনী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বহু নৃত্যশিল্পী, শিল্পী ও কলাকুশলী। তাঁদের মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠানে এনে দেয় এক আবেগঘন ও সাংস্কৃতিক আবহ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবান্বিতা দত্ত ও রাজীব দত্ত। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সৌরভ দে, আর সঞ্চালনায় ছিলেন স্বর্ণা সোমা বসু। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল HR Bangla।এই আয়োজন সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পিকু মণ্ডল, রনি দ্লুই, অমিত-সহ আরও অনেকে। রবীন্দ্রনাথের শিল্প ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগে অংশগ্রহণকারী শিল্পী ও কলাকুশলীদের পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়।নৃত্য, সংগীত ও শিল্পের মেলবন্ধনে ‘রবি স্মরণে’ হয়ে ওঠে কবিগুরুর প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।।

