Images (22)

বরুণ মন্ডল: রাজ্যে জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে আজ ২৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘরে ‘প্রিন্সিপাল সেনসাস অফিসারস’ কনফারেন্সের উদ্বোধন করেন। জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পৌরসভা এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যের প্রতিটি বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও খুব শীঘ্রই শুরু হবে। এর ফলে রাজ্যের মহিলা সংরক্ষণ করার কাজে অগ্রগতি ঘটবে। পশ্চিমবঙ্গে জনগণনায় সেলফ এনুমারেশন চলবে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট। এই ১৫ দিন ধরে। জনগণ নিজে মোবাইল ও কম্পিউটারে এটা করতে পারবে। আর হাউস লিস্টিং অপারেশনস্ চলবে ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর। ৩০ দিন ধরে। জনগণনা কর্মীরা বাড়ি বাড়ি যাবে আইআইএলও মোবাইল অ্যাপ তারা ক্যানভাসিং করবে। রাজ্যে জনগণনার গোটা প্রক্রিয়া শেষ হবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি। জনগণনার রিপোর্ট প্রকাশ হবে ২০২৭ সালের ১ মার্চ। ওয়েবসাইট https://westbengal.census.gov.in/

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *