তাপস রায়,কলকাতা: পশ্চিমবঙ্গের, বিশেষত কলকাতার ডিজিটাল পরিকাঠামোকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে উদ্যোগী Pexora। PromotEdge ও Prodigy Communications-এর যৌথ উদ্যোগে গড়ে ওঠা Pexora হল Xtreme Media-এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন পার্টনার। সংস্থার লক্ষ্য, উন্নত Digital LED পরিকাঠামোর মাধ্যমে রাজ্যের আউটডোর কমিউনিকেশন ব্যবস্থায় ধীরে ধীরে পরিবর্তন আনা।

Pexora-র উদ্যোগের মূল লক্ষ্য হল প্রচলিত স্ট্যাটিক হোর্ডিংয়ের পরিবর্তে Dynamic Digital LED Display-এর ব্যবহার বাড়ানো। এর মাধ্যমে রিয়েল-টাইমে বিজ্ঞাপন, জনসচেতনতামূলক বার্তা, তথ্য ও অন্যান্য কনটেন্ট প্রদর্শনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে শহরের সৌন্দর্য বৃদ্ধি, জনসুবিধা এবং আরও সংযুক্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে Public-Private Partnership (PPP), টেন্ডার এবং বিভিন্ন কৌশলগত উদ্যোগের মাধ্যমে কাজ করার সম্ভাবনা খতিয়ে দেখছে Pexora। বিশেষ করে বাসস্ট্যান্ড, গ্যান্ট্রি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনপরিসরকে ডিজিটাল পরিকাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Pexora-র পার্টনার নীতিন জৈন ও সৌরভ আগরওয়াল এবং Xtreme Media & LEDX Technology-র ম্যানেজিং ডিরেক্টর সংকেত রামভিয়া।

Pexora-র ম্যানেজিং ডিরেক্টর নীতিন জৈন বলেন, “এই বাজারে এই ব্যবসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাকে কাজে লাগানোই আমাদের লক্ষ্য। বর্তমানে আমরা ক্রিয়েশন, সাইনেজ, লঞ্চ ইভেন্ট থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া প্রোমোশন পর্যন্ত ৩৬০-ডিগ্রি বিজ্ঞাপন পরিষেবা দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার ও নগরোন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বাসস্ট্যান্ড ও গ্যান্ট্রির মতো জনপরিসরকে ডিজিটালভাবে রূপান্তরিত করার বিষয়ে আলোচনা চলছে। এর মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধি, স্থানীয় পর্যটনের প্রসার এবং প্রচলিত স্ট্যাটিক হোর্ডিং থেকে তৈরি পরিবেশগত বর্জ্য কমানো সম্ভব হবে।”Xtreme Media & LEDX Technology-র ম্যানেজিং ডিরেক্টর সংকেত রামভিয়া বলেন, “স্ট্যাটিক হোর্ডিংয়ে বারবার প্রিন্টিং ও ডিস্ট্রিবিউশনের খরচ হয় এবং নন-রিসাইক্লেবল ফ্লেক্স বর্জ্য তৈরি হয়। তার তুলনায় Digital LED Display পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং একই প্ল্যাটফর্মে একাধিক ক্যাম্পেন চালানোর সুযোগ দেয়।”

তিনি আরও জানান, ভারতীয় সংস্থা হিসেবে Xtreme Media-র গবেষণা ও উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতে পরিচালিত হয়। শুধু ডিসপ্লে বিক্রি নয়, নির্ভরযোগ্য একটি সম্পূর্ণ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য রয়েছে সংস্থার। এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি, স্থানীয় পরিষেবা এবং ফ্যাব্রিকেটর, কনসালট্যান্ট ও টেকনিক্যাল সার্ভিস প্রোভাইডারদের জন্য ব্যবসার সুযোগ।

Pexora-র এই উদ্যোগে প্রযুক্তি, মিডিয়া ও নগর পরিকাঠামোর সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর কলকাতায় Pexora-র Experience Centre চালু হতে চলেছে। এর পাশাপাশি সার্ভিসিং, ফ্যাব্রিকেশন, ইনস্টলেশন, কমিশনিং ও স্পেয়ারস-সহ বিস্তৃত আফটার-সেলস পরিষেবা চালুর কথাও জানিয়েছে সংস্থা।

