IMG 20260606

ডঃ আশুতোষ দত্তের সবুজ ডাকে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি :বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোচবিহারের আমবাড়ী ধনীরাম হাই স্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, ছাত্রদরদী বিশিষ্ট শিক্ষাবিদ ড. আশুতোষ দত্তের অনুপ্রেরণায় এই কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে স্কুলের শিক্ষার্থীরা।

1000420438

পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীরা শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত থাকেনি, ভবিষ্যতে সেগুলির পরিচর্যার দায়িত্বও গ্রহণের অঙ্গীকার করে।

1000420435

এই উপলক্ষে ড. আশুতোষ দত্ত বলেন, “বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের মতো কর্মসূচির বিকল্প নেই।”

1000420447

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরাও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এমন কর্মসূচি শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আমবাড়ী ধনীরাম হাই স্কুলের এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *