তাপস রায়,টালিগঞ্জ,কলকাতা, ৭ জুন: সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষমতায়ন এবং ভবিষ্যতে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল ‘দশভূজা’ (DASHOBHUJA) প্রকল্প। জয়জিৎ দাস মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা এবং ‘দশভূজা’-র রূপকার শিমন্তী দাসের উদ্যোগে শুরু হল বিশেষ নৃত্যশিক্ষা কর্মসূচি, যার মাধ্যমে শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি তাদের জন্য ভবিষ্যতের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্য নেওয়া হয়েছে।

এই কর্মসূচির নৃত্য প্রশিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওডিশি নৃত্যশিল্পী । দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি তিনি বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য একটি নৃত্য বিদ্যালয়ও পরিচালনা করেন। তাঁর প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ । তাঁরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সমাজের প্রান্তিক শিশুদের ক্ষমতায়নের এমন প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় এবং সময়োপযোগী।

শিমন্তী দাসের নেতৃত্বে জয়জিৎ দাস মেমোরিয়াল স্কুল দীর্ঘদিন ধরেই সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য বিভিন্ন ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকেও সংবর্ধনা জানানো হয়।শিক্ষা, সংস্কৃতি এবং সৃজনশীলতাকে সামাজিক পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করে শিশুদের জীবন গড়ে তোলার যে স্বপ্ন ‘দশভূজা’ বহন করছে, এই নতুন নৃত্যশিক্ষা কর্মসূচি সেই স্বপ্নপূরণের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

