৮২র গোধূলিতে আলোকিত সত্য,সংবাদ,সম্মান

৮২তম প্রতিষ্ঠা দিবসে সাংবাদিকতার কৃতীদের সম্মান জানাল কলকাতা প্রেস ক্লাব

তাপস রায়,কলকাতা, ২২ জুলাই: ঐতিহ্য, পেশাদারিত্ব ও সংবাদমাধ্যমের স্বাধীনতার দীর্ঘ পথচলার সাক্ষী কলকাতা প্রেস ক্লাব বুধবার ৮২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক, বিশিষ্ট অতিথি এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা দিবসের বিশেষ অনুষ্ঠান।

1000492896

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সংবাদ প্রভাকর সেরা সাংবাদিকতা পুরস্কার ২০২৬’ প্রদান। বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক সাংবাদিককে এই সম্মানে ভূষিত করা হয়।

1000493027

অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুত বদলে যাওয়া সংবাদমাধ্যমের পরিবেশে সত্যনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আজও সমানভাবে প্রাসঙ্গিক।

1000492969

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবের দীর্ঘ ঐতিহ্য, সংবাদজগতের প্রতি তার অবদান এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সাংবাদিকদের ভূমিকার কথা বিশেষভাবে তুলে ধরা হয়।

1000493044

উপস্থিত সদস্যরা ভবিষ্যতেও সাংবাদিকতার উৎকর্ষ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *