File 00000000e93c81f4b2f07eb502c313de

পৈলান হাটে এসএসআরএম ডায়াগনস্টিকের নতুন কেন্দ্র, স্বাস্থ্যসেবার সঙ্গে শিক্ষার নতুন দিগন্ত

:

তাপস রায়, পৈলান, ২৬ জুলাই: দক্ষিণ ২৪ পরগনায় আধুনিক স্বাস্থ্য পরিষেবার পরিধি আরও বিস্তৃত করতে পৈলান হাটে চালু হল এসএসআরএম ডায়াগনস্টিকের নতুন কেন্দ্র। পৈলান হাউজিং পার্কে পৈলান গ্রুপ অব ইনস্টিটিউশন্স-এর সহযোগিতায় উদ্বোধন হওয়া এই কেন্দ্রের মাধ্যমে একদিকে যেমন উন্নত রোগ নির্ণয়ের সুবিধা মিলবে, তেমনই মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের নতুন সুযোগও তৈরি হবে।

1000499153

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপণন এবং প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর, ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার, উডল্যান্ডস হাসপাতালের ডা. সপ্তর্ষি বসু, ডা. পার্থ প্রতিম রায়, টাটা মেডিক্যাল সেন্টারের ডা. সুবসমিত চক্রবর্তী-সহ বিশিষ্ট চিকিৎসক, সমাজকর্মী ও অতিথিবৃন্দ।

1000499135

উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, হোমিওপ্যাথি স্বাস্থ্য শিবির এবং প্রথম ১০০ জনের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণের মতো একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, প্রায় ৮০০ জন রক্তদানে অংশ নেন, যার মধ্যে পৈলান গ্রুপের প্রায় ২০০ জন শিক্ষার্থী ছিলেন।

1000499165

অনুষ্ঠানে বক্তারা জানান, ঠাকুরপুকুর থেকে আমতলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় আধুনিক ডায়াগনস্টিক পরিষেবার অভাব ছিল। নতুন এই কেন্দ্র চালু হওয়ায় স্থানীয় মানুষ দ্রুত, নির্ভুল ও উন্নত রোগ নির্ণয়ের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও পাবেন।

1000499161

পৈলান গ্রুপ অব ইনস্টিটিউশন্স-এর ভাইস চেয়ারপার্সন মুনমুন সাহা বলেন, শিক্ষা ও সমাজকল্যাণকে একসূত্রে বেঁধে এই উদ্যোগ স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ করে দেবে। রেজিস্ট্রার কুণাল চক্রবর্তী জানান, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি ও অপ্টোমেট্রি বিভাগের শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

1000499125

এসএসআরএম ডায়াগনস্টিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘Diagnose. Prevent. Cure.’ দর্শনকে সামনে রেখে সংস্থাটি দক্ষিণবঙ্গে আধুনিক, নির্ভুল ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবার নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে কাজ করছে। পৈলান হাটের নতুন কেন্দ্র সেই যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *