IMG 20260727

বাংলার ক্যারেটে গ্রাউন্ডে পুলিশের যোগ!!

পুলিশ ও কারাতে এক মঞ্চে, রাজ্যে প্রথম অল-স্টেট পুলিশ মিটের অপেক্ষায় ক্রীড়াজগত

তাপস রায়,কলকাতা, ২৪ জুলাই: পশ্চিমবঙ্গ ধাম্মিকা কাই শিতো রিউ কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৬ ও ২৭ আগস্ট খুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের প্রথম ‘অল-স্টেট পুলিশ মিট অ্যান্ড অল-স্টাইল কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’। কারাতে ইন্ডিয়া অর্গানাইজেশনের (KIO) অনুমোদিত এই প্রতিযোগিতায় রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন স্কুল, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি কারাতে অ্যাকাডেমির প্রতিযোগীরা অংশ নেবেন।

1000495985

এই চ্যাম্পিয়নশিপে কুমিতে (স্পারিং) ও কাতা (ফর্ম) বিভাগে সাব-জুনিয়র, ক্যাডেট, জুনিয়র এবং সিনিয়র বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৪০ বছরের ঊর্ধ্বে মাস্টার ও সিনিয়র কোচদের জন্য ভেটেরান বিভাগ এবং দলগত ইভেন্টও থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (আইপিএস) ধ্রুবজ্যোতি দে, পদ্মশ্রী ড. বিমল রায়, ফুটবলার ও টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌভিক চক্রবর্তী, সুদীপ্ত ভট্টাচার্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

1000496000

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএফ ও কলকাতা পুলিশ ব্যান্ডের বিশেষ পরিবেশনা ছাড়াও বিচার বিভাগ, প্রশাসন, ক্রীড়া ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলবে।

টুর্নামেন্টের আয়োজক, পশ্চিমবঙ্গ ধাম্মিকা কাই শিতো রিউ কারাতে অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং বিএসএফ কারাতে কোচ সেনসেই বিধান মল্লিক জানান, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ কারাতে খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ক্রীড়া-চেতনার বিকাশ ঘটানো। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে জাতীয় স্তরের আরও বড় প্রতিযোগিতার পথ প্রশস্ত করবে।

1000495998

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ আগস্ট, ২০২৬।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *