InShot 20260727

আয়ুষ মন্ত্রকের স্বীকৃতিতে প্রজ্ঞান ফাউন্ডেশনের নতুন অধ্যায়

তাপস রায় কলকাতা, ২৭ জুলাই: মানসিক সুস্থতা, যোগচর্চা ও সমন্বিত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সাফল্যের সাক্ষী থাকল প্রজ্ঞান ফাউন্ডেশন। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে স্বীকৃত কর্মী শংসাপত্র প্রদানকারী সংস্থা (Personnel Certification Body বা PrCB) হিসেবে প্রজ্ঞান ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে অধিভুক্ত হয়েছে। সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেন সংস্থার সিইও শ্রী চন্দন আগরওয়াল।

1000501202

তিনি জানান, PrCB হিসেবে এই স্বীকৃতি প্রজ্ঞান ফাউন্ডেশনকে আয়ুষ-ভিত্তিক দক্ষ জনবল গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রদানের ক্ষেত্রে নতুন দায়িত্ব ও সুযোগ এনে দেবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যোগাচার্য ডঃ সুরেশ কুমার আগরওয়ালের পরিচালনায় ‘শ্রী সনাতনী ক্রিয়া’-র একটি সংক্ষিপ্ত প্রদর্শনী ও অধিবেশন, যেখানে উপস্থিত অতিথিরা মানসিক ও শারীরিক সুস্থতার জন্য এই অনুশীলনের গুরুত্ব সম্পর্কে অবহিত হন।

1000501154

এদিন মানসিক সুস্থতা বিষয়ক উদ্যোগে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রজ্ঞান ফাউন্ডেশন এবং ডঃ সুরেশ কুমার আগরওয়ালকে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, হ্যালো কলকাতা এবং রোটারি ক্লাব অফ কসবার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

1000501151

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজমাধ্যমের পরিচিত মুখ, হ্যালো কলকাতার সম্পাদক-পরিচালক এবং রোটারি ক্লাব অফ কসবার ম্যানেজিং ট্রাস্টি আশীষ বসাক। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা আয়ুষ-ভিত্তিক স্বাস্থ্যচর্চা ও মানসিক সুস্থতার প্রসারে প্রজ্ঞান ফাউন্ডেশনের এই নতুন যাত্রাকে স্বাগত জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *