File 0000000044e48211890837873ae3e17c

বাঘ নিয়ে দিনভর সরগরম যাদুঘর!

বাঘ বাঁচানোর বার্তা এবার কলকাতার রাস্তায়, উন্মোচিত হলো ‘মায়া’

তাপস রায়,কলকাতা, ২৮ জুলাই: আন্তর্জাতিক টাইগার ডে উপলক্ষে কলকাতার ভারতীয় জাদুঘর ও এনভায়রনের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান।

1000502788

অনুষ্ঠানে উন্মোচন করা হয় ‘মায়া’ নামে একটি বই, যেখানে তাডোবা-আন্ধারি টাইগার রিজার্ভের কিংবদন্তি বাঘিনী ‘মায়া’-র জীবন ও সংরক্ষণের অনুপ্রেরণামূলক কাহিনি তুলে ধরা হয়েছে। বইটির লেখক দেবারতি মুখোপাধ্যায়, আর বইটি প্রকাশ করেছে দীপ প্রকাশন।

1000502803
স্টিকার প্রকাশ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাদুঘরের অধিকর্তা ড. সায়ন ভট্টাচার্য, মহারাষ্ট্রের প্রাক্তন প্রিন্সিপাল চিফ কনজারভেটর অব ফরেস্টস সুনীল লিময়ে, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, প্রকৃতিপ্রেমী বিশ্বজিৎ রায়চৌধুরী, এনভায়রনের উদ্যোগের মূল পরিকল্পনাকারী বিশিষ্ট বন্যপ্রাণ আলোকচিত্রী শিলাদিত্য চৌধুরী-সহ বহু বিজ্ঞানী, গবেষক, পরিবেশবিদ ও অতিথি।

1000502778

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাঘের ডোরাকাটা নকশায় সাজানো দুটি ঐতিহ্যবাহী হলুদ কলকাতা ট্যাক্সির উদ্বোধন। আগামী তিন মাস শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে এই ‘টাইগার ট্যাক্সি’ বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা পৌঁছে দেবে সাধারণ মানুষের কাছে। পাশাপাশি প্রকাশ করা হয় ‘টাইগার কনজারভেশন অ্যাওয়ারনেস স্টিকার’, যার মাধ্যমে আরও বেশি মানুষকে সংরক্ষণ আন্দোলনের সঙ্গে যুক্ত করার আহ্বান জানানো হয়।

1000502843

বক্তারা জানান, বাঘ শুধু ভারতের জাতীয় প্রাণী নয়, বন ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রতীক। তাই বাঘ সংরক্ষণ মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতিকে রক্ষা করা। ভারতীয় জাদুঘর ও এনভায়রনের এই যৌথ উদ্যোগে সরকারি সংস্থা, কর্পোরেট প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

1000502816

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *