File 0000000093f48211a7241ed9f6d5694c

রাজস্থানে সম্মানের মুকুট এবার কার মাথায়?

সাত শতকের গৌরবকে সম্মান, ১০ সেপ্টেম্বর ফতেহপুরে গোয়েঙ্কা রিকগনিশন অ্যাওয়ার্ডস ২০২৬

তাপস রায়,কলকাতা, ৩০ জুলাই: গোয়েঙ্কা সম্প্রদায়ের সাতশো বছরের ঐতিহ্য, জনহিতকর কাজ, উদ্যোক্তা মনোভাব এবং দেশ গঠনে অসামান্য অবদানকে সম্মান জানাতে আগামী ১০ সেপ্টেম্বর রাজস্থানের ফতেহপুরের গোয়েঙ্কা মন্দিরে অনুষ্ঠিত হবে ‘গোয়েঙ্কা রিকগনিশন অ্যাওয়ার্ডস ২০২৬’। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের ঘোষণা এবং এর উদ্দেশ্য তুলে ধরতে বৃহস্পতিবার কলকাতার হিন্দুস্তান ক্লাবে শ্রী শক্তি গোয়েঙ্কা ট্রাস্টের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

1000505962

শ্রী শক্তি গোয়েঙ্কা ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সুশীল গোয়েঙ্কার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাংবাদিক বৈঠকে তিনি গোয়েঙ্কা সম্প্রদায়ের সাত শতকের ঐতিহ্য এবং ভারতের অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি ও আধ্যাত্মিক ক্ষেত্রে তাদের অনন্য অবদানের কথা তুলে ধরেন। গোয়েঙ্কা রিকগনিশন অ্যাওয়ার্ডস কমিটির চেয়ারম্যান সিএ অরুণ গোয়েঙ্কা জানান, এই পুরস্কারের লক্ষ্য এমন ব্যক্তিদের সম্মানিত করা, যাঁদের অসাধারণ কৃতিত্ব, সততা ও সমাজসেবামূলক কাজ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি যোগ্য ব্যক্তিদের মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রাস্টের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর যাচাই-বাছাই ও মূল্যায়নের মাধ্যমে জুরি বোর্ডের অনুমোদন সাপেক্ষে বিজয়ীদের নির্বাচন করা হবে এবং আগস্ট মাসেই তাঁদের নাম ঘোষণা করা হবে।

1000505891

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, স্বাধীনতা-পরবর্তী ভারতে শিল্প, গণমাধ্যম, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ ও আধ্যাত্মিকতার বিভিন্ন ক্ষেত্রে গোয়েঙ্কা পরিবারের অবদান আধুনিক ভারতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই শ্রী শক্তি গোয়েঙ্কা ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সাল থেকে এই ট্রাস্টের উদ্যোগেই ‘গোয়েঙ্কা রিকগনিশন অ্যাওয়ার্ডস’-এর মাধ্যমে সম্প্রদায়ের কৃতী ব্যক্তিত্বদের সম্মান জানানো হচ্ছে।

1000505930

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাস্টি গিরধারীলাল গোয়েঙ্কা, ফতেহপুর মন্দিরের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ইন্দ্রচন্দ গোয়েঙ্কা, কলকাতার গোয়েঙ্কা সম্প্রদায়ের বিশিষ্ট সদস্য এবং পূর্ববর্তী বছরের পুরস্কারপ্রাপ্তরা। অনুষ্ঠানটি আহ্বান করেন গোয়েঙ্কা রিকগনিশন অ্যাওয়ার্ডস কমিটির সদস্য সঞ্জয় গোয়েঙ্কা এবং সমন্বয় করেন কমিটির সদস্য সুনীল গোয়েঙ্কা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *