৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নলেজ সিটিতে অনুষ্ঠান।
তাপস রায়,দক্ষিণ ২৪ পরগনা:স্বাধীনতার ৮০ বছর পূর্তি উপলক্ষে ডঃ আব্দুর রব স্যারের পরিকল্পিত ও রূপায়িত নলেজ সিটিতে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ।

নলেজ সিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এ আর এমসি হাসপাতালের শিক্ষক-শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা একযোগে উদযাপন করেন স্বাধীনতা দিবস।

প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে সকলে উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। দেশাত্মবোধক গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা তুলে ধরেন দেশপ্রেম, স্বাধীনতার চেতনা এবং মাতৃভূমির প্রতি শ্রদ্ধা। একের পর এক মনোগ্রাহী পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্যব্রত চক্রবর্তী ও শ্যামাপ্রসাদ বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ আহসান উল্লাহ, ডঃ স্নেহা খাতুন এবং ডঃ আব্দুর রব স্যারের সহধর্মিনী মমতাজ ম্যাডাম। অনুষ্ঠানে ডঃ আব্দুর রব, সত্যব্রত চক্রবর্তী ও ডঃ স্নেহা খাতুন স্বাধীনতার তাৎপর্য ও বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

স্বাধীনতা দিবসের বিশেষ তাৎপর্য তুলে ধরতে এদিন প্রকাশিত হয় একটি আকর্ষণীয় ওয়াল ম্যাগাজিন। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন এ আর ল কলেজের টিচার-ইন-চার্জ সোনালী ম্যাম।

নলেজ সিটির বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত এই আয়োজন শুধু একটি উদযাপন নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও স্বাধীনতার মূল্যবোধকে আরও গভীরভাবে ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক প্রয়াস হয়ে উঠেছিল।

