২২ শ্রাবণ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে ১৬ আগস্ট শান্তিনিকেতন সৃজনী শিল্পগ্রামে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রবি স্মরণে’। ত্রিতাল ফাউন্ডেশন অব পারফর্মিং আর্টস-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও শিল্পের নানা পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ করা হয় বিশ্বকবিকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিত অধিকারী ও নন্দিনী বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশাপাশি বহু নৃত্যশিল্পী ও কলাকুশলীর উপস্থিতি এবং পরিবেশনা অনুষ্ঠানকে আরও বর্ণময় করে তোলে। রবীন্দ্রনাথের সৃষ্টি ও ভাবধারাকে কেন্দ্র করে শিল্পীদের নিবেদন দর্শকদের মুগ্ধ করে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবান্বিতা দত্ত ও রাজীব দত্ত। সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বর্ণা সোমা বসু। চিত্রগ্রহণ করেন সৌরভ দে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল HR Bangla। আয়োজনের সহযোগিতায় ছিলেন পিকু মণ্ডল, রনি দ্লুই, অমিত-সহ আরও অনেকে।
রবীন্দ্র-সৃষ্টির আবেগ, দর্শন ও সৌন্দর্যকে শিল্পের ভাষায় তুলে ধরে ‘রবি স্মরণে’ হয়ে উঠল কবিগুরুর প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
