স্কাল বেস সার্জারি ও কমপ্রিহেনসিভ হিয়ারিং কেয়ারে পূর্ব ভারতে নতুন পরিষেবা
কলকাতা, ২৩ সেপ্টেম্বর: জটিল স্কাল বেস রোগের চিকিৎসা এবং উন্নত হিয়ারিং সলিউশনকে আরও সহজলভ্য করতে মণিপাল হাসপাতাল ইএম বাইপাসে চালু হল মণিপাল স্কাল বেস ইনস্টিটিউট। মণিপাল হাসপাতালস গ্রুপের উদ্যোগে পূর্ব ভারতে প্রথম এই ধরনের ডেডিকেটেড ইনস্টিটিউট হিসেবে এখানে ইএনটি, নিউরোসার্জারি এবং সার্জিক্যাল অনকোলজির বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।স্কাল বেস মানবদেহের অত্যন্ত জটিল একটি অ্যানাটমিক্যাল অঞ্চল। ব্রেন, গুরুত্বপূর্ণ ব্লাড ভেসেল, ক্র্যানিয়াল নার্ভ, কান ও চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ও কাঠামো এই অঞ্চলের কাছাকাছি থাকায় এখানে কোনও রোগ বা টিউমারের চিকিৎসা অত্যন্ত সতর্কতা ও বিশেষ দক্ষতার দাবি করে। নতুন ইনস্টিটিউটে রোগীর ডায়াগনসিস থেকে শুরু করে সার্জারি, রিহ্যাবিলিটেশন এবং দীর্ঘমেয়াদি ফলো-আপ পর্যন্ত সমন্বিত চিকিৎসার উপর গুরুত্ব দেওয়া হবে।

ইনস্টিটিউটের চিকিৎসা পরিষেবায় থাকছে জটিল স্কাল বেস কন্ডিশন, অ্যাডভান্সড স্কাল বেস সার্জারি, এন্ডোস্কোপিক ও ওপেন সার্জিক্যাল অ্যাপ্রোচ, স্কাল বেস টিউমার, কমপ্লেক্স ইয়ার ও হিয়ারিং ডিসঅর্ডার এবং ককলিয়ার ইমপ্লান্টেশন। পাশাপাশি সিভিয়ার থেকে প্রোফাউন্ড হিয়ারিং লস-এ আক্রান্ত রোগীদের জন্য কমপ্রিহেনসিভ ককলিয়ার ইমপ্লান্ট কেয়ারের ব্যবস্থাও থাকছে।

এই পরিষেবার আওতায় থাকবে বিস্তারিত হিয়ারিং অ্যাসেসমেন্ট, প্রি-অপারেটিভ ইভ্যালুয়েশন, ইমপ্লান্ট সার্জারি, ডিভাইস অ্যাক্টিভেশন, অডিটরি রিহ্যাবিলিটেশন এবং পোস্ট-অপারেটিভ ফলো-আপ। শিশু ও প্রাপ্তবয়স্ক—উভয় ক্ষেত্রেই রোগীর প্রয়োজন অনুযায়ী পৃথক চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতাল, ওল্ড এয়ারপোর্ট রোড, বেঙ্গালুরুর প্রোগ্রাম লিড–স্কাল বেস সার্জারি এবং কনসালট্যান্ট–ইএনটি, হেড অ্যান্ড নেক সার্জন ও ককলিয়ার ইমপ্লান্টোলজিস্ট ডাঃ (প্রফেসর) সম্পথ চন্দ্র প্রসাদ রাও। তাঁর গাইডেন্সে কলকাতার কোর ক্লিনিক্যাল টিম এই পরিষেবা পরিচালনা করবে। দলে রয়েছেন ডাঃ সৌভিক রায় চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট ও এইচওডি–ইএনটি; ডাঃ অমিতাভ রায়, কনসালট্যান্ট–ইএনটি ও ককলিয়ার ইমপ্লান্ট সার্জন; ডাঃ হর্ষ জৈন, সিনিয়র কনসালট্যান্ট–নিউরোসার্জারি এবং ডাঃ হর্ষ ধর, সিনিয়র কনসালট্যান্ট ও এইচওডি–হেড অ্যান্ড নেক, সার্জিক্যাল অনকোলজি।ডাঃ সম্পথ চন্দ্র প্রসাদ রাও বলেন, প্রায় দেড় দশক আগে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে শুরু হওয়া স্কাল বেস সার্জারি প্রোগ্রাম এবার কলকাতায় আরও বিস্তৃত হচ্ছে। তাঁর মতে, কলকাতায় এই বিশেষায়িত পরিষেবা চালু হওয়ায় পূর্ব ভারতের জটিল স্কাল বেস রোগীরা নিজেদের কাছাকাছি উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।ডাঃ সৌভিক রায় চৌধুরী বলেন, স্কাল বেসের বিভিন্ন সমস্যার সঙ্গে কান, নাক, গলা এবং নিউরোলজিক্যাল সিস্টেমের জটিলতা যুক্ত থাকতে পারে। তাই বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত মূল্যায়ন ও চিকিৎসা পরিকল্পনা গুরুত্বপূর্ণ। নতুন ইনস্টিটিউট সেই সমন্বিত চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।ডাঃ অমিতাভ রায় জানান, স্কাল বেস সার্জারিতে হিয়ারিং, ব্যালান্স এবং ফেসিয়াল মুভমেন্টের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কাঠামোর কাছাকাছি কাজ করতে হয়। তাই সার্জিক্যাল প্রিসিশনের পাশাপাশি রোগীর ফাংশনাল হিয়ারিং-এর বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার লক্ষ্য রয়েছে।

ডাঃ হর্ষ জৈন স্কাল বেস নিউরোসার্জারিতে ইএনটি ও নিউরোসার্জারি বিশেষজ্ঞদের ঘনিষ্ঠ সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে ডাঃ হর্ষ ধর জানান, স্কাল বেস টিউমারের ক্ষেত্রে রোগীর অবস্থার উপর নির্ভর করে সার্জিক্যাল ও অনকোলজিক্যাল বিশেষজ্ঞদের সমন্বিত পরিকল্পনার প্রয়োজন হতে পারে।মণিপাল স্কাল বেস ইনস্টিটিউটের লক্ষ্য হল জটিল স্কাল বেস ও হিয়ারিং-রিলেটেড কন্ডিশনের ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশন, প্রিসাইজ ট্রিটমেন্ট প্ল্যানিং এবং কমপ্রিহেনসিভ কেয়ার এক ছাদের নিচে নিয়ে আসা। এই উদ্যোগের মাধ্যমে কলকাতা ও পূর্ব ভারতের রোগীদের জন্য উন্নত স্কাল বেস সার্জারি, নিউরোসার্জারি, সার্জিক্যাল অনকোলজি এবং হিয়ারিং কেয়ারের সুযোগ আরও বাড়বে বলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

