File 00000000ebd48208b2427ead11b9e035

যুবসমাজকে ইতিবাচক শক্তি হিসেবে তুলে ধরল ইন্ডিয়ান গুলাব পার্টি

কলকাতা: যুবসমাজকে সমাজ গঠনের ইতিবাচক শক্তি হিসেবে তুলে ধরার বার্তা নিয়ে কলকাতায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করল ইন্ডিয়ান গুলাব পার্টি—ইউথ ইনিশিয়েটিভ।

1000611615

২৬ সেপ্টেম্বরের এই সম্মেলনে দেশের যুবসমাজ ও প্রবীণ প্রজন্মের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সামাজিক ও জনজীবনের বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

1000611642

দলের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, উদ্ভাবন এবং ইতিবাচক সামাজিক অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার আগে সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিকত্ব সম্পর্কে যুবসমাজকে সচেতন করার ওপর জোর দেওয়া হয়।

‘

1000611653

যুবসমাজ ককরোচ নয়, গোলাপ’—এই বার্তাকে সামনে রেখে তরুণদের গঠনমূলক চিন্তা, সৃজনশীলতা এবং সমাজের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলনে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *