File 00000000e63c8208a1fc254a9bc633a0

১৪১বছরের বিশ্বাস ভরা প্রাণ!

নতুন হোমিওপ্যাথিক পণ্যের সম্ভার নিয়ে C. Ringer Healthcare-এর ‘The Dilutions Premiere 2026’

তাপস রায়,কলকাতা: হোমিওপ্যাথিক পণ্যের পরিসর আরও সম্প্রসারণের লক্ষ্যে C. Ringer Healthcare Private Limited আয়োজন করল ‘The Dilutions Premiere 2026’। অনুষ্ঠানে সংস্থার নতুন পোর্টফোলিওতে থাকা বিভিন্ন হোমিওপ্যাথিক ডাইলিউশন তুলে ধরা হয়।

1000612132

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন C. Ringer Healthcare Private Limited-এর Managing Director & CEO ডা. রানি ব্যানার্জি, ডা. লোকেশ কুমার প্রধান-সহ স্বাস্থ্যক্ষেত্র ও শিল্পমহলের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে মোট ১৫৭টি হোমিওপ্যাথিক ওষুধ বিভিন্ন ডাইলিউশন শক্তি ও প্যাক সাইজে প্রদর্শিত হয়।

1000612130

প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল Arnica Montana, Allium Cepa, Nux Vomica, Aconitum Napellus, Belladonna, Bryonia, Calendula, Chamomilla, Gelsemium, Phosphorus, Rhus Toxicodendron, Silicea এবং Sulphur-সহ বিভিন্ন পরিচিত হোমিওপ্যাথিক প্রস্তুতি। সংস্থার দাবি, এই পণ্যগুলি হোমিওপ্যাথিক চিকিৎসা-পদ্ধতিতে বিভিন্ন উপসর্গের ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে থাকে।

1000611388

অনুষ্ঠানে ডা. রানি ব্যানার্জি বলেন, “প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যই আমাদের পথচলার মূল ভিত্তি। ‘The Dilutions Premiere 2026’-এর মাধ্যমে আমরা সেই ঐতিহ্যকে স্বাস্থ্যক্ষেত্রের নতুন সময়ের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য হল ঐতিহ্যের প্রতি মানুষের আস্থা এবং বর্তমান সময়ের ভোক্তাদের পরিবর্তিত চাহিদাকে একত্রিত করা।”

1000611360

এই উদ্যোগের মাধ্যমে C. Ringer Healthcare তাদের দীর্ঘদিনের ঐতিহ্যকে সামনে রেখে হোমিওপ্যাথিক পণ্যের পোর্টফোলিও আরও বিস্তৃত করার পাশাপাশি বর্তমান স্বাস্থ্যক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখার উদ্যোগের কথা তুলে ধরেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *