Saturday, 24 October 2026
Latest
● দেশভাগের স্মৃতি, শিকড়ের টানে দুর্গাপুজো ● পুজো পরিক্রমায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করল জেআইএমএসএইচ ● ● নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে ● সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে! ● From mindfulness to dance, Loreto College puts mental health in focus ● নাচে-গানে স্বপ্নজয়ের কাহিনি, প্রীতম কে নিয়ে তথ্যচিত্র ‘দ্য ড্যান্সিং মার্শিয়ান’ ● ● সম্মানের আসন মাঝে 'মানসীর রূপকথা ' ● দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের ● ● ● দেশভাগের স্মৃতি, শিকড়ের টানে দুর্গাপুজো ● পুজো পরিক্রমায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করল জেআইএমএসএইচ ● ● নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে ● সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে! ● From mindfulness to dance, Loreto College puts mental health in focus ● নাচে-গানে স্বপ্নজয়ের কাহিনি, প্রীতম কে নিয়ে তথ্যচিত্র ‘দ্য ড্যান্সিং মার্শিয়ান’ ● ● সম্মানের আসন মাঝে 'মানসীর রূপকথা ' ● দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের ● ●

গবেষণার তিন গ্রন্থ স্পিকারের হাতে, সম্মানিত হলেন ড. আশুতোষ দত্ত

গবেষণার তিন গ্রন্থ স্পিকারের হাতে, সম্মানিত হলেন ড. আশুতোষ দত্ত

আজটকস: পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার রথীন্দ্র বসুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানান বিশিষ্ট শিক্ষাবিদ ও বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী ড. আশুতোষ দত্ত। এই সাক্ষাতে তিনি তাঁর দীর্ঘ গবেষণার ফসল তিনটি গুরুত্বপূর্ণ গ্রন্থ— ‘A Modern Theory of Biochemic’, ‘New Thinking of Biochemic Medical Science’ এবং ‘বিজ্ঞান ভাবনায় জীবন ও জীবিকা’— স্পিকারের হাতে তুলে দেন।

গ্রন্থগুলি গ্রহণ করে স্পিকার রথীন্দ্র বসু ড. দত্তের গবেষণাধর্মী কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাঁর গবেষণা ও লেখালেখির সাফল্য কামনা করেন।

ড. আশুতোষ দত্ত বর্তমানে আমবাড়ি ধনীরাম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। পাশাপাশি তিনি বায়োকেমিক এডুকেশন সেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের প্রসারে তাঁর দীর্ঘদিনের অবদান বিশেষভাবে সমাদৃত।

এই সৌজন্য সাক্ষাৎ ও গ্রন্থ প্রদান অনুষ্ঠানে প্রায় ৫০ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিরাজ বোস, শিক্ষক চিন্ময় সাহা-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট গুণীজন।