Saturday, 24 October 2026
Latest
● দেশভাগের স্মৃতি, শিকড়ের টানে দুর্গাপুজো ● পুজো পরিক্রমায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করল জেআইএমএসএইচ ● ● নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে ● সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে! ● From mindfulness to dance, Loreto College puts mental health in focus ● নাচে-গানে স্বপ্নজয়ের কাহিনি, প্রীতম কে নিয়ে তথ্যচিত্র ‘দ্য ড্যান্সিং মার্শিয়ান’ ● ● সম্মানের আসন মাঝে 'মানসীর রূপকথা ' ● দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের ● ● ● দেশভাগের স্মৃতি, শিকড়ের টানে দুর্গাপুজো ● পুজো পরিক্রমায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করল জেআইএমএসএইচ ● ● নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে ● সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে! ● From mindfulness to dance, Loreto College puts mental health in focus ● নাচে-গানে স্বপ্নজয়ের কাহিনি, প্রীতম কে নিয়ে তথ্যচিত্র ‘দ্য ড্যান্সিং মার্শিয়ান’ ● ● সম্মানের আসন মাঝে 'মানসীর রূপকথা ' ● দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের ● ●

মানে সম্মানে 'কুমুদ সাহিত্য মেলা '

মানে সম্মানে 'কুমুদ সাহিত্য মেলা '

আজটকস : ২রা মার্চ মঙ্গলবার, পূর্ববর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা মহাসমারোহে পালিত হলো। এই সাহিত্য মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি লাল্টু ঘোষ, শ্রীখণ্ড পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার প্রমুখ। উচ্চশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর পার্থ কর্মকার মহাশয় কে এবছর 'কুমুদ রত্ন', পদ্মশ্রী প্রাপ্ত লোকসংগীত শিল্পী রতন কাহার মহাশয় কে 'লোচনদাস রত্ন', সাংবাদিক প্রণব দেবনাথ কে 'কাটোয়া মহকুমা রত্ন', অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার মহাশয় কে 'উত্তর ২৪ পরগণা জেলা রত্ন', প্রকৃতিরক্ষী সমরেন্দু চক্রবর্তী মহাশয় কে 'পরিবেশ রত্ন', অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডক্টর অভয় সামন্ত মহাশয় কে 'মেমারি রত্ন', গবেষক সম্রাট কুমার পাল মহাশয় কে 'ভাতার রত্ন',সাংবাদিক দ্বারকানাথ দাস মহাশয় কে 'কালনা মহকুমা রত্ন',বিশিষ্ট লেখক অলক কুমার দত্ত মহাশয় কে 'সমীর ভট্টাচার্য রত্ন' সম্মান জানানো হয়। এছাড়া পশুপ্রেমী টুম্পা রায় কে মমতা মন্ডল স্মৃতি পুরস্কার দেওয়া হয় আয়োজক কমিটির তরফে। মোল্লা শফিকুল ইসলাম, বিশ্ববন্ধু পালের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান -" পল্লি কবির ১৪৩ তম জন্মদিন উপলক্ষে এই কুমুদ সাহিত্য মেলায় সমাজের বিভিন্ন স্তরের ১১ জন গুণীজনদের সংবর্ধনা জানানো হয় "।