মিডলটন চেম্বার্সে কলকাতার ব্যবসা-হসপিটালিটি মহলের মিলনমেলা
তাপস রায়,কলকাতা: ব্যবসা, হসপিটালিটি এবং কলকাতার সামাজিক মহলের বিশিষ্টজনদের নিয়ে পার্ক স্ট্রিটের মিডলটন চেম্বার্সে অনুষ্ঠিত হল এক বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ সন্ধ্যা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে চলে মতবিনিময়, পরিচিতি বিনিময়, নেটওয়ার্কিং এবং উদযাপন।অনুষ্ঠানে ব্যবসায়ী, কর্পোরেট জগতের পেশাদার, সহযোগী, অতিথি এবং কলকাতার সামাজিক পরিমণ্ডলের প্রতিনিধিরা একত্রিত হন। আনুষ্ঠানিক ব্যবসায়িক বৈঠকের বাইরে এই ধরনের আয়োজন পারস্পরিক যোগাযোগ ও নতুন সম্পর্ক তৈরির পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাও তৈরি করে।

বর্তমান সময়ে হসপিটালিটি ক্ষেত্রের সংজ্ঞা দ্রুত বদলাচ্ছে। শুধু থাকার ব্যবস্থা বা খাবারের মধ্যেই পরিষেবা সীমাবদ্ধ থাকছে না। কর্পোরেট মিটিং, ব্যবসায়িক অনুষ্ঠান, ব্যক্তিগত উদযাপন, সামাজিক সমাবেশ, ক্যাটারিং, কাস্টমাইজড ফুড সলিউশন থেকে শুরু করে কর্পোরেট ও ব্যক্তিগত গিফটিং—এক ছাদের তলায় একাধিক পরিষেবার চাহিদা ক্রমশ বাড়ছে।

এই পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে একাধিক পরিষেবা নিয়ে নিজেদের পরিসর সম্প্রসারিত করেছে মিডলটন চেম্বার্স। আবাসন ও ইভেন্ট স্পেসের পাশাপাশি সংস্থার পরিষেবার তালিকায় রয়েছে ক্যাটারিং, কাস্টমাইজড বেকারি সলিউশন এবং গিফটিং। ফলে কর্পোরেট সংস্থা, পরিবার, ব্যক্তিগত গ্রাহক এবং বিভিন্ন সংগঠনের জন্য প্রয়োজন অনুযায়ী পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মিডলটন চেম্বার্সের ম্যানেজিং ডিরেক্টর মিসেস শোভা প্রসাদ বলেন, “গত তিন বছর ধরে আমি পর্দার আড়ালে থেকে সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। এই সময়ে স্পেন থেকে আসা বিদেশি প্রতিনিধিদলসহ বহু উচ্চপর্যায়ের অতিথি এবং কর্পোরেট ক্লায়েন্টকে আমরা পরিষেবা দিয়েছি। তবে আজই প্রথমবার সরাসরি বাজারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সম্প্রসারিত পরিষেবাগুলিকে তুলে ধরছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রিমিয়াম বেকারি লাইন, কর্পোরেট গিফটিং সলিউশন এবং পূর্ণাঙ্গ আউটডোর ক্যাটারিং পরিষেবা চালু করছি।”তিনি আরও বলেন, “আমাদের সিগনেচার ব্রাউনি এবং কনফেকশনারি পণ্যগুলি পাঁচতারা মানের প্রচলিত অফারগুলিকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে, একই সঙ্গে রাখা হয়েছে প্রতিযোগিতামূলক মূল্য। বড় কর্পোরেট অনুষ্ঠান, বিলাসবহুল বিয়ে কিংবা ব্যক্তিগত উদযাপন—প্রতিটি ক্ষেত্রেই আমাদের লক্ষ্য হল অসাধারণ গুণমান, উন্নত স্বাদ এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয় ঘটানো।”

অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার হসপিটালিটি ও লাইফস্টাইল পরিসরে বদলে যাওয়া চাহিদার ছবিও উঠে আসে। ব্যবসা, সংস্কৃতি, সামাজিক যোগাযোগ এবং হসপিটালিটি—এই চারটি ক্ষেত্রের পারস্পরিক সংযোগ ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই জায়গা থেকেই ‘মিট অ্যান্ড গ্রিট’-এর মতো আয়োজন শহরের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক তৈরির নতুন সুযোগ করে দিচ্ছে।পার্ক স্ট্রিট এলাকায় অবস্থিত মিডলটন চেম্বার্স নিজেদের পরিষেবার মাধ্যমে কর্পোরেট অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক সমাবেশ, পারিবারিক উদযাপন, মিটিং এবং বিভিন্ন বিশেষ আয়োজনের প্রয়োজন মেটাতে এগিয়ে আসার লক্ষ্য নিয়েছে।আড্ডা, মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে সন্ধ্যার সমাপ্তি ঘটে। অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে যোগাযোগ, সহযোগিতা ও উদযাপনের এক প্রাণবন্ত পরিসর। একই সঙ্গে এই অনুষ্ঠান দেখিয়ে দিল, আধুনিক হসপিটালিটি স্পেস এখন শুধু পরিষেবা দেওয়ার জায়গা নয়—মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরিরও গুরুত্বপূর্ণ মঞ্চ।