Saturday, 24 October 2026
Latest
● দেশভাগের স্মৃতি, শিকড়ের টানে দুর্গাপুজো ● পুজো পরিক্রমায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করল জেআইএমএসএইচ ● ● নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে ● সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে! ● From mindfulness to dance, Loreto College puts mental health in focus ● নাচে-গানে স্বপ্নজয়ের কাহিনি, প্রীতম কে নিয়ে তথ্যচিত্র ‘দ্য ড্যান্সিং মার্শিয়ান’ ● ● সম্মানের আসন মাঝে 'মানসীর রূপকথা ' ● দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের ● ● ● দেশভাগের স্মৃতি, শিকড়ের টানে দুর্গাপুজো ● পুজো পরিক্রমায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করল জেআইএমএসএইচ ● ● নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে ● সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে! ● From mindfulness to dance, Loreto College puts mental health in focus ● নাচে-গানে স্বপ্নজয়ের কাহিনি, প্রীতম কে নিয়ে তথ্যচিত্র ‘দ্য ড্যান্সিং মার্শিয়ান’ ● ● সম্মানের আসন মাঝে 'মানসীর রূপকথা ' ● দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের ● ●

Taab এর আলোতে নিশ্চিত ভ্রমনের সুখ!

Taab এর আলোতে নিশ্চিত ভ্রমনের সুখ!

তাপস রায়,প্রেস ক্লাব,কলকাতা:ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (TAAB)-এর পরিচালন বাবস্থার দীর্ঘদিনের অভ্যন্তরীণ অস্থিরতার অবসান ঘাটছে। কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশের পর বিপুল সমর্থনে নতুন পরিচালন কমিটি নির্বাচিত হয়েছে।

TAAB-এর বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই অনুযায়ী ২৫শে অক্টোবর, ২০২৫ তারিখে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ৮৯ জন সদাসার সর্বসম্মত সমর্থনে কমিটি গঠিত হলেও, পরবর্তীতে কিছু সদস্যের আপত্তির ভিত্তিতে বিষয়টি কলকাতার সিটি সিভিল কোর্টে একটি দেওয়ানি মামলার মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়।

১২ই নভেম্বর, ২০২৫ তারিখে মাননীয় সিটি সিভিল কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে, যার ফলে মনোনীত কমিটির সদস্যদের সংগঠনের পদাধিকারী হিসেবে কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়।

এরপর প্রতিরক্ষাকারী কমিটি কলকাতা হাইকোর্টে ভারতীয় সংবিধানের ২২৭ অনুচ্ছেদের অধীনে ওই আদেশকে চ্যালেঞ্জ করে। পাশাপাশি সিটি সিভিল কোর্টেও আবেদন জানিয়ে বলা হয় যে, ৮৯ জন সদস্যের সমর্থনে মনোনীত একটি কমিটির বিরুদ্ধে মাত্র দুই সদস্যের আপত্তির ভিত্তিতে মামলা আইনত গ্রহণযোগ্য নয়। আরও উল্লেখ করা হয় যে, বাদী পক্ষের দুই সদস্য ছাড়া সংগঠনের আর কোনো সদস্য ওই মামলাকে সমর্থন করেননি।

এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের ফলে সংগঠনের প্রশাসনিক কার্যক্রম ও দৈনন্দিন কাজকর্ম প্রায় স্তব্ধ হয়ে পড়ে এবং TAAB-এর স্বাভাবিক উদ্দেশ্যপূরণও ব্যাহত হয়।

মাননীয় কলকাতা হাইকোর্ট বিষয়টির গুরুত্ব অনুধাবন করে TAAB-এর ১৭টি পরিচালন পদে পুনর্নির্বাচনের নির্দেশ দেন এবং নির্বাচন পরিচালনার জন্য দুইজন জয়েন্ট স্পেশাল অফিসার নিয়োগ করেন।

২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বিশ্বৱত বসুমল্লিক এবং সিনিয়র অ্যাডভোকেট ঋতজু ঘোষালকে জয়েন্ট স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করে এবং ১০ই মে, ২০২৬-এর মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেয়।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২০২৩ সাল থেকে দায়িত্বে থাকা পূর্বতন কমিটিকে নির্বাচন পরিচালনায় জয়েন্ট স্পেশাল অফিসারদের সর্বতোভাবে সহযোগিতা করতে বলা হয়।

জয়েন্ট স্পেশাল অফিসারদের তত্ত্বাবধানে এবং পূর্বতন কমিটির সক্রিয় সহযোগিতায় বৈধ ভোটার তালিকা প্রস্তুত, প্রার্থীদের যোগ্যতা যাচাই সহ একাধিক বৈঠকের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের ভিত্তি তৈরি করা হয়।

মোট ১৭টি পদের মধ্যে ১২টি পদে একক মনোনয়ন জমা পড়ায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পদগুলি হল সভাপতি, সহ-সভাপতি (দক্ষিণ), সাধারণ সম্পাদক, সহকারী সম্পাদক এবং কোষাধ্যক্ষ।

৯ই মে, ২০২৬ তারিখে জয়েন্ট স্পেশাল অফিসারদের অনুমোদিত নিরপেক্ষ ভেন্যুতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

হয়। যোগ্য ভোটারদের প্রায় ৭৯ শতাংশ সদস্য স্বশরীরে উপস্থিত থেকে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। একই দিনে জয়েন্ট স্পেশাল অফিসাররা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবং উল্লিখিত পাঁচটি পদের নির্বাচিত

পদাধিকারীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।