যোগ্যতার স্বীকৃতি, আয়ুর্বেদের নবজাগরণে ডা. দেবব্রত সেন
তাপস রায়,কলকাতা, ১১ সেপ্টেম্বর ২০২৬: চিকিৎসা, শিক্ষা, জনসচেতনতা এবং সামাজিক প্রভাব—আয়ুর্বেদকে আধুনিক সমাজের কাছে আরও প্রাসঙ্গিক করে তোলার নিরলস প্রচেষ্টার স্বীকৃতি পেলেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডা. দেবব্রত সেন। Rotary Club of Calcutta Metro City-এর পক্ষ থেকে তাঁকে প্রদান করা হল ‘Ayurveda Renaissance Award’।

আয়ুর্বেদকে মানুষের কাছে আরও সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলার পাশাপাশি স্বাস্থ্য, জীবনযাপন এবং প্রতিরোধমূলক সুস্থতার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের কাজের জন্য এই সম্মান। অনুষ্ঠানে ডা. সেনের হাতে পুরস্কার তুলে দেন পদ্মশ্রী তরুণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন Rotary Club of Calcutta Metro City-এর সভাপতি অরিন্দম ঘোষ এবং বিশিষ্ট সদস্য শুভজিৎ রায়-সহ রোটারির অন্যান্য সদস্যরা।

ডা. দেবব্রত সেন দীর্ঘদিন ধরে আয়ুর্বেদের ঐতিহ্যবাহী জ্ঞানকে বর্তমান সময়ের বৈজ্ঞানিক চিন্তা ও সামাজিক প্রয়োজনের সঙ্গে যুক্ত করার কাজ করে চলেছেন। চিকিৎসক হিসেবে তাঁর ভূমিকার পাশাপাশি শিক্ষক, পরামর্শদাতা ও উদ্যোক্তা হিসেবেও আয়ুর্বেদের প্রসারে তাঁর উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।

সম্প্রতি Vishwa-Bharati University-তেও আয়ুর্বেদে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে সংবর্ধিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কুমার ঘোষের উদ্যোগে আয়ুর্বেদ, তার সমকালীন প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন ডা. সেন। তরুণ প্রজন্মের মধ্যে আয়ুর্বেদ সম্পর্কে আগ্রহ ও সচেতনতা তৈরির ক্ষেত্রেও তাঁর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।আগামী দিনে তাঁর লক্ষ্য আরও বৃহত্তর পরিসরে আয়ুর্বেদের জ্ঞান ও উপকারিতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। গ্রামীণ ভারতের প্রায় ১০০টি গ্রাম এবং ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং আয়ুর্বেদের প্রাসঙ্গিকতা নিয়ে সচেতনতা তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁর।

এই বৃহত্তর ভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রস্তাবিত ‘Ayurveda Foundation’-কে একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যার উদ্দেশ্য আয়ুর্বেদ সম্পর্কে জনসাধারণের বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে এর বৈজ্ঞানিক, সামাজিক ও মানবিক সম্ভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করা।পুরস্কার প্রদান প্রসঙ্গে রোটারি ক্লাবের সদস্য সুব্রত রায় বলেন, পেশাগত উৎকর্ষতা শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়; নিজের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে বৃহত্তর সামাজিক কল্যাণে কাজে লাগানোই প্রকৃত সাফল্য। ডা. দেবব্রত সেনের কাজ সেই ভাবনারই উদাহরণ।Create a Lasting Impact’—রোটারি ইন্টারন্যাশনালের এই বার্তাকে সামনে রেখে ডা. সেনের আয়ুর্বেদচর্চা যে চিকিৎসার গণ্ডি পেরিয়ে শিক্ষা, সচেতনতা ও সমাজকল্যাণের বৃহত্তর ক্ষেত্রে পৌঁছে যাচ্ছে, ‘Ayurveda Renaissance Award’ সেই পথচলারই এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।