Saturday, 24 October 2026
Latest
● দেশভাগের স্মৃতি, শিকড়ের টানে দুর্গাপুজো ● পুজো পরিক্রমায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করল জেআইএমএসএইচ ● ● নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে ● সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে! ● From mindfulness to dance, Loreto College puts mental health in focus ● নাচে-গানে স্বপ্নজয়ের কাহিনি, প্রীতম কে নিয়ে তথ্যচিত্র ‘দ্য ড্যান্সিং মার্শিয়ান’ ● ● সম্মানের আসন মাঝে 'মানসীর রূপকথা ' ● দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের ● ● ● দেশভাগের স্মৃতি, শিকড়ের টানে দুর্গাপুজো ● পুজো পরিক্রমায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করল জেআইএমএসএইচ ● ● নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে ● সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে! ● From mindfulness to dance, Loreto College puts mental health in focus ● নাচে-গানে স্বপ্নজয়ের কাহিনি, প্রীতম কে নিয়ে তথ্যচিত্র ‘দ্য ড্যান্সিং মার্শিয়ান’ ● ● সম্মানের আসন মাঝে 'মানসীর রূপকথা ' ● দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের ● ●

নৃত্যের দীপশিখায় দুই দশকের সাধনা

নৃত্যের দীপশিখায় দুই দশকের সাধনা

তাপস রায়, কলকাতা: নৃত্যের ভাষায় স্মৃতি, সাধনা ও স্বপ্নের অপূর্ব মেলবন্ধনে সরশুনা সপ্তর্ষি নৃত্য সংস্থার দশম বার্ষিক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হল ২৭ ও ২৮ ডিসেম্বর বেহালা শরৎ সদন প্রেক্ষাগৃহে, যা একই সঙ্গে সংস্থার গৌরবময় শিক্ষাযাত্রার ২০ বছরে পদার্পণের এক অনন্য উদযাপন হয়ে উঠল। এই দীর্ঘ ও সৃজনশীল পথচলার প্রাণপুরুষ বিশিষ্ট নৃত্যশিল্পী, গুরু ও প্রধান অধিকর্তা শ্রী প্রশান্ত চ্যাটার্জী, যাঁর গভীর শাস্ত্রীয় জ্ঞান, কঠোর শৃঙ্খলা ও আধুনিক দৃষ্টিভঙ্গি বাংলা নৃত্যজগতে একটি স্বতন্ত্র ও সম্মানজনক ধারার সৃষ্টি করেছে।

1000145647

তাঁর নেতৃত্বে সপ্তর্ষি কেবল একটি নৃত্যপ্রতিষ্ঠান নয়, বরং চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ ও শৈল্পিক সংবেদনশীলতা বিকাশের এক সাধনক্ষেত্রে পরিণত হয়েছে; শাস্ত্রীয় ঘরানার মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে তিনি যে সমকালীন নৃত্যভাষা নির্মাণ করেছেন, তা তাঁর ছাত্রছাত্রীদের পরিবেশনায় বারবার দর্শকের মন ছুঁয়ে গেছে।

1000145632

এই বছরের অনুষ্ঠানে তাঁর তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষিকা রেশমী অধিকারী চ্যাটার্জী, সৌমিলী দাস পাঁজা, মোনালিসা ভট্টাচার্য্য ও পুনম দাসের সুচারু নির্দেশনায় প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যেখানে ভরতনাট্যম, সৃজনশীল নৃত্য, আধুনিক, লোকনৃত্য ও বলিউড ঘরানার বৈচিত্র্যময় পরিবেশনা দুই দিনব্যাপী মঞ্চকে করে তোলে প্রাণবন্ত।

1000145638

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মূকাভিনয় শিল্পী শ্রী দিলীপ ভট্টাচার্য্যের গভীর ভাবব্যঞ্জক পরিবেশনা এবং বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী শ্রীমতি ময়ূরী ব্যানার্জির মনোমুগ্ধকর উপস্থাপনা উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দেয়। উল্লেখযোগ্যভাবে, প্রশান্ত চ্যাটার্জীর সুদীর্ঘ সাধনা ও দিশানির্দেশনায় গড়ে ওঠা বহু প্রজন্মের শিক্ষার্থী আজ রাজ্য ও জাতীয় স্তরে নৃত্যজগতে প্রতিষ্ঠিত হয়ে সুনাম অর্জন করেছেন, যা তাঁর শিক্ষকতা ও শিল্পভাবনার উজ্জ্বল স্বীকৃতি; শুদ্ধ শিল্পচর্চা, নিরলস অনুশীলন ও নৈতিক মূল্যবোধের বীজ বপনের এই অবিচ্ছিন্ন প্রয়াসেই সরশুনা সপ্তর্ষি আজ এক জীবন্ত সাংস্কৃতিক পরিসর, আর দশম বর্ষের এই নৃত্যানুষ্ঠান সেই দুই দশকের সাধনা ও সৃজনশীল অভিযাত্রারই এক গৌরবোজ্জ্বল দলিল।