Saturday, 24 October 2026
Latest
● দেশভাগের স্মৃতি, শিকড়ের টানে দুর্গাপুজো ● পুজো পরিক্রমায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করল জেআইএমএসএইচ ● ● নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে ● সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে! ● From mindfulness to dance, Loreto College puts mental health in focus ● নাচে-গানে স্বপ্নজয়ের কাহিনি, প্রীতম কে নিয়ে তথ্যচিত্র ‘দ্য ড্যান্সিং মার্শিয়ান’ ● ● সম্মানের আসন মাঝে 'মানসীর রূপকথা ' ● দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের ● ● ● দেশভাগের স্মৃতি, শিকড়ের টানে দুর্গাপুজো ● পুজো পরিক্রমায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করল জেআইএমএসএইচ ● ● নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে ● সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে! ● From mindfulness to dance, Loreto College puts mental health in focus ● নাচে-গানে স্বপ্নজয়ের কাহিনি, প্রীতম কে নিয়ে তথ্যচিত্র ‘দ্য ড্যান্সিং মার্শিয়ান’ ● ● সম্মানের আসন মাঝে 'মানসীর রূপকথা ' ● দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের ● ●

কাব্যের দুই দিন, কণ্ঠের উৎসব

কাব্যের দুই দিন, কণ্ঠের উৎসব

তাপস রায়: সম্প্রতি ১৯শে জানুয়ারি যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী কবিতা উৎসব, যেখানে কবিতা ও আবৃত্তির মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য সাংস্কৃতিক পরিসর।

Image

আবৃত্তিকার সুকন্যা রায় ও সন্দীপ গুহের যৌথ প্রযোজনায় আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন আরণ্যক বসু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়।

Image

সম্মানীয় অতিথির আসনে ছিলেন প্রদীপ গুপ্ত ও সাতকর্ণী ঘোষ, পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্য কার্ফা, শুভদীপ চক্রবর্ত্তীসহ বঙ্গ সংস্কৃতির বহু গুণীজন।

Image

মাঙ্গলিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি উৎসবের অন্যতম অনুপ্রেরক বিজয় কৃষ্ণ রায়ের শুভেচ্ছাবার্তা উপস্থিত সকলকে বিশেষভাবে অনুপ্রাণিত করে, বিশেষত রাজ্যের দুই জেলার প্রতিভাবান আবৃত্তিকারদের মধ্যে।

Image

আবৃত্তিকার সুকন্যা রায় ও সন্দীপ গুহের আন্তরিক উদ্যোগে উৎসবজুড়ে আবৃত্তির নানা পরিবেশনা ও পর্বকে সুশৃঙ্খল শব্দমালায় বেঁধে রাখেন সঞ্চালিকা মধুমিতা বসু।