WhatsApp Image 2026 04 04 at 10.46.23 AM

সম্রাটের দেবাঙ্গনে অঞ্জনা-পুত্র

তাপস রায়, বেহালা: হনুমানের অপর নাম অঞ্জনা পুত্র।এই হনুমান জয়ন্তী উপলক্ষ্যে বেহালা চৌরাস্তায় হো চি মিন সরণী তে প্রখ্যাত অভিনেতা দম্পতি সম্রাট ও ময়না মুখার্জী নিজেদের বাড়িতে জয়ন্তী উপলক্ষ্যে সারাদিন ব্যাপী পুজো, পাঠ,হোম যজ্ঞের আয়োজন করেন।

WhatsApp Image 2026 04 04 at 11.04.32 AM

নিজের সৃজনকেন্দ্র এস এম পি আই এর সকল শিক্ষার্থী ও বেশ কিছু বিশিষ্টজনের উপস্থিতিতে সম্রাট জানান তার নাস্তিক থেকে আস্তিক হয়ে ওঠার উপলব্ধির সরণী কথাটি। পাশাপাশি এও জানান কেমন করে প্রথমে গণেশ মূর্তি,শিব মূর্তি এবং এদিনের হনুমান মূর্তি স্থাপনের বেশ কিছু আবেগের কথা।

WhatsApp Image 2026 04 04 at 11.04.36 AM

যদিও এত সবের মধ্যেও সম্রাট ও ময়না অতিথি আপ্যায়নে সকলের রসনার তৃপ্তি প্রদান করেন প্রিয় খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে।কাছের মানুষ বিশিষ্ট অভিনেতা রানা মিত্র থেকে স্থানীয় মানুষ জন সকলেই সম্রাট মুখার্জী এই ত্রিশক্তি মন্দিরের সুন্দর নির্মাণ ও পরিবেশের ভুয়সী প্রশংসা করেন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *