গ্রামীণ স্তরে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পুষ্টি পরিষেবা পৌঁছে দেওয়া, শিশুর প্রাথমিক বিকাশে সহায়তা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের নিরলস প্রচেষ্টা অনেক সময় প্রচারের আড়ালে থেকে যায়। সেইসব কর্মীর অবদানকে জনসমক্ষে তুলে ধরতেই এই উদ্যোগ।
জেআইএমএসএইচের চেয়ারম্যান কৃষ্ণ কুমার গুপ্ত বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। মা, শিশু ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে তাঁদের অবদান অনস্বীকার্য। তৃণমূল স্তরে যাঁরা নিরলসভাবে কাজ করেন, তাঁদের স্বীকৃতি ও সম্মান জানানো একটি সুস্থ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উৎসবের আবহে এই সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মাতৃস্বাস্থ্য, শিশুপুষ্টি এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের বার্তাও তুলে ধরল জেআইএমএসএইচ।
পুজো পরিক্রমায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করল জেআইএমএসএইচ: গ্রামীণ বাংলায় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি এবং শৈশবের বিকাশে অঙ্গনওয়াড়ি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি জানাতে বিশেষ উদ্যোগ নিল জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল (জেআইএমএসএইচ)। ‘পুজো পরিক্রমা—অঙ্গনওয়াড়ির হাত ধরে, সুস্থ শারদীয়া সবার ঘরে’ শীর্ষক এই উদ্যোগে ১০ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে তাঁদের নিষ্ঠা ও সমাজসেবার স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন।