কলকাতা, ৮ এপ্রিল ২০২৬: যাদবপুরের এসআইআর বিরোধী ঐক্য উদ্যোগ এক প্রেস বিবৃতিতে দাবি করেছে যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, সরকারি তথ্য অনুযায়ী প্রায় ৯০ লক্ষেরও বেশি ভোটার এই প্রক্রিয়ায় প্রভাবিত হতে পারেন এবং ভোটার সংখ্যা প্রায় ৭.৬৯ কোটি থেকে কমে দাঁড়িয়েছে প্রায় ৬.৭৭ কোটিতে, যার ফলে বিশেষভাবে প্রান্তিক ও আর্থসামাজিকভাবে দুর্বল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে, পাশাপাশি জানানো হয়েছে যে ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যাওয়ার কারণে বহু মানুষ প্রথম দফার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না এবং ট্রাইবুনাল ব্যবস্থাও এখনও পূর্ণাঙ্গভাবে কার্যকর না হওয়ায় সাধারণ মানুষের জন্য বাস্তব প্রতিকার ব্যবস্থা অনিশ্চিত রয়ে গেছে, বিবৃতিতে আরও বলা হয়েছে এই পরিস্থিতিতে মানুষের মধ্যে চরম মানসিক চাপ ও আতঙ্ক তৈরি হয়েছে এবং কিছু আত্মহত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে, একইসঙ্গে আন্দোলনকারীদের উপর দমন-পীড়ন, গ্রেফতার এবং বৃহৎ অংশের মিডিয়ার পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ তোলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত মোতায়েন নিয়েও প্রশ্ন তুলে নির্বাচন প্রক্রিয়াকে অস্বাভাবিক বলা হয়েছে, সংগঠনের মতে এই পরিস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচন নৈতিক ও গণতান্ত্রিকভাবে বৈধ নয়, তারা অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বাতিল, এনআরসি-সহ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া বন্ধ, বাদ পড়া ভোটারদের নাম পুনর্বহাল, ট্রাইবুনাল প্রক্রিয়ার স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন, গ্রেফতার আন্দোলনকারীদের মুক্তি এবং সকল নাগরিকের সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে, পাশাপাশি তারা জনগণকে এই ইস্যুতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

Posted inCitylights
