তাপস রায়,নলেজ সিটি:অব্দুর রব ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত দুই দিনব্যাপী “বসন্ত উৎসব – ২০২৬” রঙ, সুর ও সম্প্রীতির এক অনন্য আবহ তৈরি করে, যার সঙ্গে একই মঞ্চে সম্পন্ন হয় এআর মেডিক্যাল কলেজ ও প্যারামেডিক্যাল কলেজের লাইব্রেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, যা ট্রাস্টের শিক্ষা পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়; এই আয়োজনে ইয়াকুব আলি বি.এড. ও ডি.এল.এড. কলেজ, ডি.পি.এইচ.এস, এ.আর. ল’ কলেজ, এ.আর. মেডিক্যাল কলেজ, এম.বি. নার্সিং কলেজ, এম.বি. ফার্মেসি কলেজ এবং এম.বি. মেমোরিয়াল অ্যাকাডেমির ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে সমগ্র প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে; অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মোল্লা, বাকিবিল্লাহ মোল্লা, ডা. মঈনুল হোসেন ও ডা. আব্দুল কাদের, যাঁদের উপস্থিতি ও শুভেচ্ছা বক্তব্য আয়োজনের মর্যাদা আরও বৃদ্ধি করে; দুই দিন জুড়ে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও বসন্তের আবহে নানা সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড সকলের মধ্যে আনন্দ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়, আর এই আয়োজনের মধ্য দিয়ে অব্দুর রব ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট আবারও প্রমাণ করে শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণে তাদের ধারাবাহিক অঙ্গীকার।

Posted inCitylights
