IMG 20260508

চেতনার পাঠে এগিয়ে রইল এম পি বিড়লা স্কুল

তাপস রায়,বেহালা :এম পি বিড়লা হায়ার সেকেন্ডারি স্কুল র উদ্যোগে সম্প্রতি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন (পকসো) নিয়ে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। তরুণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুস্থ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয়ের দায়বদ্ধতারই প্রতিফলন এই কর্মসূচি।

ই এস আই সি মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালএর চিকিৎসক ডাঃ জয়ন্ত কর্মকার এবং ডাঃ তানিয়া চক্রবর্তী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা মানসিক চাপ মোকাবিলা, আবেগের ভারসাম্য বজায় রাখা, মানসিক সুস্থতা, ব্যক্তিগত সীমারেখা এবং পকসো আইনের আওতায় ‘ভালো স্পর্শ’ ও ‘খারাপ স্পর্শ’ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

1000379329

এই প্রসঙ্গে এস কে সিং বলেন, “বর্তমান শিক্ষাব্যবস্থায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং শিশু সুরক্ষা সম্পর্কে সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও সচেতন, মানসিকভাবে দৃঢ় এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা চ্যাটার্জী শিক্ষার্থীদের ‘ভালো স্পর্শ’ ও ‘খারাপ স্পর্শ’ সম্পর্কে সচেতন করার পাশাপাশি কৈশোর সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, শুধুমাত্র পড়াশোনা নয়, শিক্ষার্থীদের মানসিকভাবে নিরাপদ অনুভব করাও সমান গুরুত্বপূর্ণ, যাতে তারা প্রয়োজনে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে খোলামেলাভাবে নিজেদের কথা বলতে পারে।

এই কর্মশালায় শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তরুণ শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়গুলি তুলে ধরার জন্য কর্মসূচিটি বিশেষভাবে প্রশংসিত হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *