File 00000000c27c81fb877f1bd55d1ea7f9

লকেট এর জন্য গড়িয়াহাট বি সরকার জহুরী তে মানুষের ভিড়!

গড়িয়াহাটে ঐতিহ্যের ছোঁয়া, বি. সরকার জহুরীর নতুন ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন

তাপস রায়,কলকাতা: উৎকৃষ্ট গয়নার বিশ্বস্ত নাম বি. সরকার জহুরী গড়িয়াহাটে তাদের নতুন ঐতিহ্য-প্রাণিত ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন করল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী, প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে বিশিষ্ট অতিথি, গয়না শিল্পের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় নতুন শোরুমের।

1000510165

প্রায় ২,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত এই শোরুমে বাংলার ঐতিহ্য ও আধুনিক বিলাসিতার এক অনন্য মেলবন্ধন ঘটানো হয়েছে। অভ্যন্তরীণ সজ্জা থেকে শুরু করে প্রতিটি প্রদর্শনীতে ফুটে উঠেছে বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ছাপ, যা ক্রেতাদের জন্য তৈরি করবে এক ভিন্নধর্মী কেনাকাটার অভিজ্ঞতা।

1000510246

শোরুমে সোনা, হিরে ও রুপোর এক্সক্লুসিভ গয়নার পাশাপাশি বিশেষ আকর্ষণ ‘হেরিটেজ কালেকশন’। এই সংগ্রহের নকশা করেছেন সংস্থার সিইও ও ডিজাইনার শ্রী সরকার। ঐতিহ্যবাহী কারুশিল্প ও আধুনিক নান্দনিকতার মেলবন্ধনে তৈরি এই কালেকশনে রয়েছে বিয়ে, উৎসব এবং দৈনন্দিন ব্যবহারের জন্য নান্দনিক হস্তনির্মিত গয়না।

1000510308

শ্রী সরকার বলেন, “আমাদের লক্ষ্য ছিল শুধু একটি শোরুম তৈরি করা নয়, বরং এমন একটি অভিজ্ঞতা উপহার দেওয়া, যেখানে ঐতিহ্য, কারুশিল্প এবং সৌন্দর্য একসঙ্গে ধরা পড়বে। গুণমান, বিশ্বাস ও চিরন্তন সৌন্দর্যের প্রতিশ্রুতিই আমাদের প্রতিটি সৃষ্টির মূল ভিত্তি।”

1000510252

অনুষ্ঠানে লকেট চট্টোপাধ্যায় বলেন, “বাংলার বহু দক্ষ স্বর্ণশিল্পী বর্তমানে সুরাটে কাজ করছেন। বাংলার ঐতিহ্যবাহী গয়না শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং কর্মসংস্থান বাড়াতে গুজরাটের আদলে পশ্চিমবঙ্গে একটি আধুনিক জুয়েলারি পার্ক গড়ে তোলা সময়ের দাবি।”

1000510421

নতুন এই ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধনের মাধ্যমে গড়িয়াহাটে নিজেদের উপস্থিতি আরও সুদৃঢ় করল বি. সরকার জহুরী। ঐতিহ্য, উৎকৃষ্ট কারুশিল্প, আধুনিক নকশা এবং গ্রাহকসেবার সমন্বয়ে ব্র্যান্ডটি ভবিষ্যতেও গয়নার জগতে নতুন মানদণ্ড স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *