তাপস রায়, ঠাকুরপুকুর :ক্রনিক কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ডিএম হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হল ২০তম স্বাস্থ্যমেলা। হাসপাতালের অ্যাকাডেমিক কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকে কিডনি রোগ প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ এবং সচেতনতার বার্তা পৌঁছে দেয়।

হাসপাতালের নেফ্রোলজিস্ট ডাঃ দয়ানাথ মিশ্র জানান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ক্রনিক কিডনি রোগের প্রধান কারণ।

তাই এই সমস্যায় আক্রান্তদের বছরে অন্তত একবার কিডনি পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।

স্বাস্থ্যমেলায় সিপিআর (CPR) প্রশিক্ষণ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ দেওয়া হয়। ডিএম হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর অন্নপূর্ণা মিশ্রের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

হাসপাতালের পক্ষ থেকে সকলকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও কিডনির যত্ন নেওয়ার আহ্বান জানান হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক কুমার কুন্তল দাস।

