InShot 20260803

চেতনার শিক্ষায় উজ্জ্বল ‘ত্রিতাল’

গুরু-শিষ্য পরম্পরার সুরে মুখর ‘সমর্পণম’ গুরু পূর্ণিমা নৃত্য উৎসব

তাপস রায়,কলকাতা, ৩০ জুলাই: ত্রিতাল ফাউন্ডেশন অফ পারফর্মিং আর্টসের উদ্যোগে আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আয়োজিত হলো ‘সমর্পণম’ গুরু পূর্ণিমা নৃত্য উৎসব। গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৃত্যশিল্পী ও নৃত্যগুরুরা অংশগ্রহণ করেন।

1000511602

অনুষ্ঠানে গুরু হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি পলি গুহ, শ্রীমতি সঙ্গীতা আইচ ভৌমিক, কুশল ভট্টাচার্য এবং মৌমি দাশগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌমিতা বন্দ্যোপাধ্যায় ও বিদীপ্ত শর্মা। ছোট থেকে বড়—সব বয়সের শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

1000511623

মালদা, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ এবং কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পী ও নৃত্যগুরুরা এই উৎসবে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানে এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক আবহ তৈরি করে।

1000511617

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন দেবান্বিতা দত্ত ও রাজিব দত্ত। সহযোগিতায় ছিলেন রনি দলুই, পিকু মণ্ডল, অমিত ভৌমিক এবং ঋজু রায়। আলোকচিত্র সৌজন্যে ছিলেন সৌরভ দে এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বর্ণা সোমা বসু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *