সুরশ্রী রায় চৌধুরী,৭ আগস্ট হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড, কলকাতা পুলিশের উদ্যোগে সড়ক নিরাপত্তা সপ্তাহের পঞ্চম দিন পালন করা হয়। হাওড়ার মহেশ্বরী ভবনে প্রায় ১০০ জন ভ্যান-রিকশাচালক ও ধীরগতির যানবাহনের চালকদের নিয়ে সচেতনতামূলক অধিবেশনের আয়োজন করা হয়। অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে দুর্ঘটনার কারণ, ট্রাফিক আইন মেনে চলা, গতি নিয়ন্ত্রণ ও হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মাইকিং, স্টিকার ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকেও সচেতন করা হয়।

। হাওড়া মহেশ্বরী বালিকা বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষিকা ও ছাত্রীদের মধ্যেও পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেন পুলিশ আধিকারিকরা। পুলিশ জানায়, সামান্য অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই হেলমেট, সিটবেল্ট ও নির্দিষ্ট গতিসীমা মেনে চলার পাশাপাশি নিজের ও অন্যের জীবন সুরক্ষিত রাখার আহ্বান জানানো হয়। এদিন পুলিশের পক্ষ থেকে হেলমেট বিতরণ করেও নিরাপদ যাত্রার বার্তা দেওয়া হয়।ছবি:নিজস্ব প্রতিনিধি।

