File 0000000047588211951a3d67e7d7189d

অঙ্ক হল আরওও সহজ?

স্কুলে পাঠ্যক্রম হিসেবে বৈদিক গণিত শেখানোর প্রস্তাব

তাপস রায়, কলকাতা, ১১ অগস্ট: পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার অনুমোদিত বিদ্যালয়গুলিতে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করে বৈদিক গণিত শেখানোর প্রস্তাব দিল ‘ভেদিক ম্যাথস ফোরাম ইন্ডিয়া’।

1000526768

কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফোরামের কর্ণধার গৌরভ টেকরিওয়াল জানান, এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মণের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে।

1000526762

ফোরামের দাবি, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর পাশাপাশি সিকিম, মণিপুর, অসম, দিল্লি ও হরিয়ানার বিভিন্ন বিদ্যালয়ে ইতিমধ্যেই বৈদিক গণিত শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

1000526785

এদিন সাংবাদিক সম্মেলনে ‘এআই-পাওয়ার্ড ভেদিক ম্যাথস প্র্যাক্টিস ইঞ্জিন’-এর পথচলারও ঘোষণা করা হয়।

1000526755

গৌরভ টেকরিওয়াল জানান, ১৬টি মূল সূত্র ও ১৩টি উপ-সূত্রের মাধ্যমে দ্রুত গাণিতিক হিসাব ও মানসিক গণনার কৌশল শেখায় বৈদিক গণিত। ১৯৬৫ সালে পুরীর গোবর্ধন মঠের সন্ন্যাসী তথা অন্যতম শঙ্করাচার্য স্বামী ভারতী কৃষ্ণতীর্থ রচিত গ্রন্থটির মাধ্যমে এই পদ্ধতি নতুনভাবে পরিচিতি লাভ করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *