File 00000000fa4c82078fb4d3a8bffb3968

সোমনাথের ছবি মানেই চেতনার ক্যানভাস

সোমনাথ সেন এর নতুন ছবি পাখির বাসা র সাংবাদিক সম্মেলন।

তাপস রায়,কলকাতা প্রেস ক্লাব:পাখির বাসা গল্পটি যেন একাকিত্বের নতুন ঠিকানায় নিয়ে যায়, আর এই একাকিত্ব কে সঙ্গী করেই অবহেলা আর বার্ধক্যের যন্ত্রণা পেরিয়ে নতুন করে বাঁচার গল্প নিয়ে আসছে বাংলা ছবি ‘পাখির বাসা’।

1000529607

ছবির কেন্দ্রে মনোময় ও পরমা—দু’জনেই জীবনের সায়াহ্নে এসে আপনজনের কাছ থেকে বিচ্ছিন্ন। মনোময়ের পাশে রয়েছে তাঁর দত্তকপুত্র গোপাল, আর পরমার একমাত্র ভরসা পরিচারিকা মাল্লিকদি। দুই নিঃসঙ্গ মানুষের জীবনে হঠাৎ তৈরি হয় এক নতুন সম্পর্কের সম্ভাবনা। তাঁরা কি পুরনো ‘বাসা’ ছেড়ে একসঙ্গে গড়ে তুলতে পারবেন নতুন ঘর—সেই প্রশ্নই ছবির মূল আকর্ষণ।

1000529608

সৃজা ফিল্মস নিবেদিত ছবিটির প্রযোজক চন্দন দে, কাহিনি ও পরিচালনায় সোমনাথ সেন। চিত্রনাট্য সজল ঘোষের। অভিনয়ে রয়েছেন পাপিয়া অধিকারী, বিশ্বজিৎ চৌধুরী, মৌবনী সরকার, কন্যাকুমারী, মৌসুমি ভট্টাচার্য, বোধিসত্ত্ব মজুমদার, সন্তানা বসু, দীপাঞ্জন ভট্টাচার্য জ্যাক, শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, অভিরাজ, দেব মণ্ডল-সহ অন্যান্যরা।

1000527817

সঙ্গীত ও আবহসঙ্গীত চন্দন রায় চৌধুরীর। রবীন্দ্রনাথ ঠাকুর ও সোমনাথ সেনের কথায় গান গেয়েছেন সুজয় ভৌমিক ও ড. উৎসব দাস।

1000527823

সব শেষে গত ,১২ তারিখ বিকেলে কলকাতা প্রেস ক্লাবের হলে সাংবাদিক সম্মেলনের শুরুতেই প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব অধুনা পশ্চিমবঙ্গের বিধায়ক এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, পাপিয়া অধিকারী যেমনটি বললেন তাহলো “এ ছবি হয়ে উঠতে পারে সকলের জন্য একটি বিশেষ পাঠ”। একথার রেশ ধরে বলা যেতে পারে যে পাঠের রেশ ধরেই সোমনাথ বাবু তিনি একের পর ছবি নির্মাণ করে চলেছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *