জনজীবনের সঙ্গে স্থাপত্যের যোগসূত্র, কালাভানীতে বি. ভি. দোশি স্মারক প্রদর্শনী
তাপস রায়,স্বভূমিকলকাতা, ২২ আগস্ট: স্থাপত্যকে মানুষের জীবন, সমাজ ও জনপরিসরের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার ভাবনাকে সামনে রেখে কলকাতায় উদ্বোধন হল তৃতীয় বি. ভি. দোশি মেমোরিয়াল এক্সিবিশন। স্বভূমির কালাভানীতে আয়োজিত এই প্রদর্শনী Ambuja Neotia Group-এর উদ্যোগে ভারতের প্রথম প্রিটজকার পুরস্কারজয়ী স্থপতি বলকৃষ্ণ ভি. দোশির স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য।

এ বছরের প্রদর্শনীর বিষয় ‘In Pursuit of Publicness’। এতে স্থপতি মধুসূদন চালাসানি এবং তাঁর প্রতিষ্ঠান MADe-এর প্রায় দুই দশকের কাজ, গবেষণা, নকশা, মডেল এবং নির্মিত ও অনির্মিত প্রকল্প তুলে ধরা হয়েছে। কীভাবে স্থাপত্য মানুষের জন্য উন্মুক্ত, অভিযোজনযোগ্য এবং জনপরিসরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত জায়গা তৈরি করতে পারে, সেই অনুসন্ধানই প্রদর্শনীর মূল ভাবনা।

অনুষ্ঠানে Ambuja Neotia Group-এর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, বি. ভি. দোশি মেমোরিয়াল এক্সিবিশনের উদ্দেশ্য শুধু একজন অসাধারণ স্থপতিকে স্মরণ করা নয়, বরং তাঁর ভাবনা থেকে জন্ম নেওয়া স্থাপত্যচর্চার সংলাপকে এগিয়ে নিয়ে যাওয়া। মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে এবং সমাজের প্রতি দায়বদ্ধ স্থাপত্যচর্চাকে গুরুত্ব দেওয়ার কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ স্থপতি এবং Vastu Shilpa Consultants-এর পার্টনার রাজীব কাঠপালিয়া, যিনি বি. ভি. দোশির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। উপস্থিত ছিলেন দোশির কন্যা এবং রাজীব কাঠপালিয়ার স্ত্রী রাধিকা দোশিও।এদিনই প্রদান করা হয় দ্বিতীয় প্রভীর মিত্র মেমোরিয়াল অ্যাওয়ার্ড। স্থাপত্যে নকশাগত উৎকর্ষ, দায়িত্বশীল চর্চা এবং নির্মিত পরিবেশে অর্থবহ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। এবারের বিজয়ী QX Design-এর Principal Architect ও Co-Founder উদিত মিত্তল। স্থপতি Abin Chaudhuri, Vivek Singh Rathore, Pritthijit Kundu, Partha Ranjan Das এবং Subir Kumar Basu-কে নিয়ে গঠিত বিশিষ্ট জুরি তাঁকে নির্বাচিত করে।

স্থপতি, ডিজাইনার, শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং সংস্কৃতি-চিন্তকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান স্থাপত্যচর্চা ও উন্নত জনজীবনের জন্য Ambuja Neotia Group-এর উদ্যোগকে আরও একবার সামনে নিয়ে এল।কালাভানী, স্বভূমিতে প্রদর্শনীটি ২৩ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা এবং শুক্রবার থেকে রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

