File 00000000dc888211b1591d771651a5ef

সন্তান কথা শুনছে না!শ্রবণশক্তি দুর্বল নয়তো?

উজ্জ্বল শৈশবে শ্রবণ সচেতনতার বার্তা

তাপস রায়,কলকাতা, ১৮ সেপ্টেম্বর: শিশুদের শ্রবণশক্তি হ্রাস দ্রুত শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে নতুন উদ্যোগ ‘উজ্জ্বল শৈশব’ চালু করল CK Birla Hospitals–CMRI, কলকাতা। ০ থেকে ১৮ বছর বয়সি শিশুদের শ্রবণস্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং প্রাথমিক পর্যায়ে শ্রবণ সমস্যা শনাক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

1000598386

বিশেষজ্ঞদের মতে, শিশুর ভাষা ও যোগাযোগ দক্ষতা বিকাশের ক্ষেত্রে শ্রবণশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষেত্রেই শিশুর শ্রবণ সমস্যা প্রথম দিকে বোঝা যায় না। কথা বলতে দেরি হওয়া বা যোগাযোগে অসুবিধা দেখা দেওয়ার পর বিষয়টি পরিবারের নজরে আসে, যা চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে পারে। সচেতনতার অভাব, সামাজিক ধারণা ও কুসংস্কারও অনেক সময় চিকিৎসা বিলম্বিত করে।

‘

1000598485

উজ্জ্বল শৈশব’-এর মাধ্যমে হাসপাতালের পরিসরের বাইরে গিয়েও শিশুদের শ্রবণ পরীক্ষা ও সচেতনতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সহযোগী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলিতভাবে একটি জেলা দত্তক নিয়ে সেখানে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের মধ্যে ৫,০০০ শিশুর কাছে পৌঁছনোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

1000598319

এই উদ্যোগে Mahavir Seva Sadan (MSS), Charm ENT Foundation, SOMID (Society for the Mainstream Integration of the Deaf) এবং Anwesha-র মতো সংগঠন সহযোগিতা করবে।

1000598254

CMRI-র Consultant–Otologist, ENT and Cochlear Implant Surgeon ডা. এন.ভি.কে. মোহন বলেন, নবজাতকের শ্রবণ সমস্যা অনেক সময় অজানা থেকে যায়। কথা বলার বয়স পেরিয়ে যাওয়ার পর সমস্যা ধরা পড়লে তা দেরি হয়ে যেতে পারে। তাই প্রাথমিক পর্যায়ে শ্রবণ পরীক্ষা এবং পরিবারের মধ্যে সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি।

1000598345

CK Birla Hospitals–CMRI, কলকাতার Zonal Head ডা. সোমব্রত রায় জানান, শিশুর সামগ্রিক বিকাশের দিকে পরিবারগুলিকে নজর দিতে উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। শ্রবণ সমস্যা দিয়ে শুরু হলেও ভবিষ্যতে শিশুদের স্বাস্থ্য ও বিকাশের আরও বিভিন্ন বিষয়কে ‘উজ্জ্বল শৈশব’-এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

1000598231

১৮ সেপ্টেম্বর CMRI অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্যোগটির সূচনা হয়। উপস্থিত ছিলেন যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) ডা. ইন্দ্রনীল খান এবং প্রফেসর ডা. অরুণ সিং, Professor of Neonatology, Institute of Health and Family Welfare, Dr B C Roy Post Graduate Institute of Paediatrics।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *