IMG 20260407 WA0020

স্মৃতির সম্মানে বিনয় কৃষ্ণ ও শান্তি রঞ্জন

তাপস রায়, আজটকস:পদ্মশ্রী অধ্যাপক (ড:) মহেন্দ্রনাথ রায়, এফ আর এস সি(লন্ডন), কে স্বর্গীয় বিনয় কৃষ্ণ দত্ত সম্মাননা ২০২৬ প্রদানের মাধ্যমে সংবর্ধিত করছেন উনার দুই কৃতি ছাত্র । বিশ্ববন্দিত ভারতীয় বিশিষ্ট বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী এবং শিক্ষারত্ন ডঃ আশুতোষ দত্ত, সহকারী প্রধান শিক্ষক আমবাড়ি ধনীরাম হাই স্কুল (উচ্চ মাধ্যমিক, ২ নং ব্লক কোচবিহার এবং অতিথি অধ্যাপক উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়,পুন্ডিবাড়ী, কোচবিহার ও ড: রাজা ঘোষ, বিভাগীয় প্রধান ,সহকারী অধ্যাপক, শ্রীপত সিং কলেজ জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ।
অধ্যাপক ড: এমএন রায় উনি প্রখ্যাত বিশ্ববন্দিত রসায়ন বিজ্ঞানী। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর বর্তমানে (বিজ্ঞান, কলা, কমার্স , আইন সকল) বিভাগের ডিন । ২০১৮ সালে উনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার পুরস্কৃত হয়েছেন তারপর পেয়েছেন বঙ্গভূষণ পুরস্কার এবং ২০২৬ এ ভারত সরকার দ্বারা পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছে। রসায়ন বিষয়ে অনুসন্ধান মূলক কাজের জন্য এফআরএসি (লন্ডন)পেয়েছেন তিনি। উনার গবেষক ছাত্র হিসেবে আমরা অত্যন্ত গর্বিত। জানাই পরম শ্রদ্ধা এবং প্রণাম। এছাড়া উনি জাতীয় এবং আন্তর্জাতিক তরে বহু সম্মানের সম্মানিত হয়েছেন।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *