IMG 20260724

সৃষ্টি সুখের উল্লাসে

সনাতনী ভাবনার নতুন দিগন্ত, কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো ‘বৈদেহী’

তাপস রায়,কলকাতা, ২৪ জুলাই: ভারতীয় সংস্কৃতি ও সনাতনী ভাবধারার চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বৈদিক পত্রিকার উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ‘বৈদেহী’ নামের সনাতনী পুস্তক। বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সংস্কৃতিমনস্ক মানুষ এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

1000496040

অনুষ্ঠানে ‘বৈদেহী’ পুস্তকের আবরণ উন্মোচন করেন বিজেপির মুখপাত্র ও বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার, স্বামী সদাত্মানন্দজী মহারাজ, স্বামী জ্যোতিময়ানন্দজী মহারাজ, কলকাতা প্রেস ক্লাবের সহ-সম্পাদক নিতাই মালাকার, ‘বৈদেহী’ পত্রিকার সম্পাদিকা অলিপা বসু, বিশিষ্ট চিত্র-সাংবাদিক সুবল সাহা-সহ একাধিক কবি, সাহিত্যিক ও গুণীজন।

1000497943

অনুষ্ঠানের সূচনায় নিবেদিতা সাহা ও সমর্পিতা সাহা মা সরস্বতী এবং ভারত মাতার উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন ও স্তোত্রপাঠ করেন। পরে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব সম্পন্ন হয়।

1000496025

পুস্তক প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সম্পাদিকা অলিপা বসু বলেন, “ভারতীয় সংস্কৃতি ও সনাতনী ভাবধারাকে ভিত্তি করে রচিত বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ ও সাহিত্যকর্ম ‘বৈদেহী’কে একটি সমৃদ্ধ গ্রন্থে পরিণত করেছে।” তিনি আশা প্রকাশ করেন, সময়োপযোগী বিষয়বস্তু ও বলিষ্ঠ লেখনীর কারণে ‘বৈদিক’ পত্রিকা এবং ‘বৈদেহী’ গ্রন্থ পাঠকমহলে বিশেষ সাড়া ফেলবে এবং সনাতনী মূল্যবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছবি:সুবল সাহা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *