Aaj Talkss
Sunday, 08 November 2026
Aaj Talkss
Sunday, 08 November 2026
Home Citylights National International Politics Sports Entertainment Business YourVoice Technology Education Food Health Lifestyle
Citylights

শীঘ্রই মুক্তি পাবে 'রাহু'

শীঘ্রই মুক্তি পাবে  'রাহু'

কলকাতা (২০ সেপ্টেম্বর '২৬): - সৌভিক পণ্ডিতের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা 'অদিকা প্রোডাকশনস'-এর হাত ধরে নির্মিত হতে চলেছে বাংলা কাহিনীচিত্র 'রাহু'। চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নিজস্ব কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করে 'রাহু'-র প্রযোজক আদিত্য অশোক জানান, \"সৌভিক পণ্ডিত-এর সুদক্ষ নির্দেশ

কলকাতা (২০ সেপ্টেম্বর '২৬):- সৌভিক পণ্ডিতের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা 'অদিকা প্রোডাকশনস'-এর হাত ধরে নির্মিত হতে চলেছে বাংলা কাহিনীচিত্র 'রাহু'।

চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নিজস্ব কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করে 'রাহু'-র প্রযোজক আদিত্য অশোক জানান, \"সৌভিক পণ্ডিত-এর সুদক্ষ নির্দেশনায় নির্মিত হতে চলেছে বাংলা কাহিনীচিত্র 'রাহু'।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে 'রাহু'-র নির্দেশক সৌভিক পণ্ডিত জানিয়েছেন, \"বাংলা কাহিনীচিত্র 'রাহু'-র মাধ্যমে বাংলা চলচ্চিত্রে এই প্রথমবার 'মনসুন নয়ার' শৈলীর সূত্রপাত ঘটতে চলেছে।
কাহিনী অনুসারে এক রাতে এক অলৌকিক রহস্যময় ঘটনা এই কাহিনীচিত্রের কেন্দ্রীয় চরিত্র রক্তিমের জীবনটাকে পুরোপুরি বদলে দেয়। শহরের বুকে যখন একের পর এক নৃশংস খুনের আতঙ্ক ছড়িয়ে পড়ছে তখন রক্তিম বুঝতে পারে তার নিজের ভেতর জেগে উঠছে এক আদিম অভিশাপ। মানব আর দানবের এক অদ্ভুত দোলাচলে দাঁড়িয়ে রক্তিম শহরের বুকে লুকিয়ে থাকা অপরাধীদের শিকার করতে শুরু করে।\"

নির্দেশক আরো জানিয়েছেন, \"অলৌকিকতার মোড়কে প্রেম, রহস্য, রোমাঞ্চ ও অপরাধের মিশেলে তৈরি হতে চলেছে 'রাহু'। এই কাহিনীচিত্রে বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন গৌরব রায়চৌধুরী (রক্তিম), প্রান্তিকা দাস, সৌমি চ্যাটার্জি, সুদীপ মুখার্জি, রোহিত মুখার্জি, প্রদীপ ধর, রাজু মজুমদার, দেবপর্ণা চক্রবর্তী, অলোক দাস-এর মতো একাধিক অভিনেতা ও অভিনেত্রী।\"

প্রযোজনা সংস্থার পক্ষে আরো জানানো হয়েছে, \"ইমন ও সৌমদীপ-এর সঙ্গীত পরিচালনায় বেশ কিছু গানও থাকবে 'রাহু'-তে।\"

Related News

সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে!
Citylights
সব পক্ষই দেবী পক্ষে, আলিমুদ্দিনের চণ্ডীপাঠে!

কলকাতা :তৃতীয়ার সকালে আলিমুদ্দিন স্ট্রিটে, সি পি এম-এর পার্টি অফিসের পাশে, হিন্দু ধর্মগুরুদের উপস্থিতিতে চণ্ডীপাঠের এই ...

26 days ago 16
Image not available
Citylights
নাচে-গানে স্বপ্নজয়ের কাহিনি, প্রীতম কে নিয়ে তথ্যচিত্র ‘দ্য ড্যান্সিং...

রিপোর্টার তাপস রায়, কলকাতা : শারীরিক প্রতিবন্ধকতা নয়, মানুষের পরিচয় গড়ে ওঠে তার প্রতিভা, স্বপ্ন ও আত্মপ্রকাশের মধ্য ...

27 days ago 19
সম্মানের আসন মাঝে  'মানসীর রূপকথা '
Citylights
সম্মানের আসন মাঝে 'মানসীর রূপকথা '

তাপস রায়, কলকাতা: বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার-প্রসারের পাশাপাশি সমাজসেবামূলক নানা উদ্যোগে যুক্ত মানসী রিসার্চ ফাউন্ডে...

27 days ago 14
দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের
Citylights
দেবীপক্ষের শুরুতেই ৭৫০ জনকে বস্ত্রদান, মানবিকতার নজির কর্মা ট্রাস্টের

তাপস রায়,কলকাতা, ১১ অক্টোবর : দেবীপক্ষের সূচনায় ৭৫০ জনের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে মানবিকতার নজির গড়ল কর্মা সোশ্যাল...

27 days ago 16
গ্রাস করতে দেওয়া নয় ক্যানসার কে নাশ করুন:নন্দিতা রায়
Citylights
গ্রাস করতে দেওয়া নয় ক্যানসার কে নাশ করুন:নন্দিতা রায়

কলকাতা, ৬ অক্টোবর ২০২৬: স্তন ক্যানসার একজন মহিলার জীবনের অন্যতম কঠিন স্বাস্থ্যসংক্রান্ত লড়াই হতে পারে। তবে সচেতনতা, সময়ম...

1 months ago 13
ডানকুনিতে গুদাম প্রকল্পে ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে অলকার্গো
Citylights
ডানকুনিতে গুদাম প্রকল্পে ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে অলকার্গো

কলকাতা : পশ্চিমবঙ্গের ডানকুনিতে আধুনিক গুদাম পরিকাঠামো গড়ে তুলতে ১,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল অলকার্গো লজিস্টিক...

1 months ago 12