১৯শে জানুয়ারি:দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্ত যে পরবর্তী সিদ্ধান্তগুলিকে আরও সহজ ও সাবলীল করে তোলে, সেই ভাবনাকে কেন্দ্র করে ব্রিটানিয়া নিউট্রিচয়েস তাদের নতুন ক্যাম্পেইনের সূচনা করেছে, যেখানে ব্র্যান্ডের মুখ হিসেবে যুক্ত হয়েছেন আমির খান। বাস্তব জীবনের পরিচিত মুহূর্তের মাধ্যমে এই প্রচারে স্বাস্থ্যকর ও সচেতন পছন্দের গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ব্রিটানিয়া নিউট্রিচয়েস তাদের নতুন ১০০% মিলেটস অ্যাপেল সিনামন ফ্লেভারের কুকিজ বাজারে এনেছে, যা ১০০% মিলেট আটা দিয়ে তৈরি এবং চিনি, ময়দা ও পাম তেল ছাড়া প্রস্তুত। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পেইন ও নতুন পণ্যের মাধ্যমে ভোক্তাদের দৈনন্দিন স্ন্যাকিং অভ্যাসে ছোট অথচ ইতিবাচক পরিবর্তন আনাই তাদের মূল লক্ষ্য।

Posted inCitylights
