IMG 20260903

অতি উত্তম শতকে!

টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহানায়ক উত্তম কুমারের চিরন্তন স্মৃতির প্রতি বর্ণাঢ্য শ্রদ্ধার্ঘ্য

তাপস রায়,কলকাতা: টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হল “শতবর্ষের আলোয় মহানায়ক উত্তম কুমার”, মহানায়ক উত্তম কুমারের চিরন্তন স্মৃতি, অসামান্য শিল্পসত্তা এবং বাংলা সংস্কৃতিতে তাঁর অনন্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

1000566034

এই বিশেষ সন্ধ্যায় চলচ্চিত্র, সঙ্গীত ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা একত্রিত হয়ে বাংলা চলচ্চিত্রের প্রিয় মহানায়কের অসামান্য শিল্পীসত্তা ও অবিস্মরণীয় অবদানকে স্মরণ করেন।

1000565668

স্মরণীয় গান, মনোমুগ্ধকর পরিবেশনা এবং হৃদয়স্পর্শী স্মৃতিচারণার মাধ্যমে অনুষ্ঠানে ফিরে আসে উত্তম কুমারের সেই চিরকালীন জাদু এবং সাংস্কৃতিক উত্তরাধিকার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক এন্টারপ্রাইজেস এবং ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন বিভাগের মন্ত্রী শ্রী তাপস রায়।

1000566039

অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী ও ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকান্ত আচার্য, কল্যাণ সেন বরাট, খরাজ মুখোপাধ্যায়, গৌরব সরকার, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, সৈকত মিত্র, লোপামুদ্রা মিত্র এবং রাঘব চট্টোপাধ্যায়, সহ আরও বিশিষ্ট শিল্পীরা।

1000565720

এই উদ্যোগ সম্পর্কে টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শ্রী তন্ময় কর বলেন, “‘শতবর্ষের আলোয় মহানায়ক উত্তম কুমার’ ছিল এমন একজন শিল্পীর প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধার্ঘ্য, যার বাংলা চলচ্চিত্রে অবদান সত্যিই অতুলনীয়। উত্তম কুমার শুধুমাত্র একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন না; তিনি ছিলেন এক আবেগ, যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আকে

1000565682

এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিল্পী, অনুরাগী এবং বিভিন্ন প্রজন্মের মানুষকে একত্রিত করে তাঁর অসাধারণ যাত্রাপথ, কালজয়ী অভিনয় এবং বাংলা সংস্কৃতিতে তাঁর অমূল্য অবদানকে উদযাপন করতে চেয়েছি।”সঙ্গীত, নস্টালজিয়া এবং শিল্পকলার এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল এই অনুষ্ঠান।

1000565695

মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি আবারও প্রমাণ করল যে, উত্তম কুমারের অসামান্য উত্তরাধিকার আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শক ও শিল্পীদের অনুপ্রাণিত করে চলেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *